শিল্প সাহিত্য

চার বই নিয়ে মেলায় পলাশ মাহবুব

পলাশ মাহবুবের ছবি, বই মেলায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পলাশ মাহবুব বই মেলায় চারটি বই নিয়ে অংশগ্রহণ করছেন, বাংলা ভাষায় প্রকাশিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিজ হিসেবে পলাশ মাহবুবের ‘লজিক লাবু’ ইতমধ্যেই শিশু-কিশোর পাঠকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘লজিক লাবু’ সিরিজের চার নম্বর উপন্যাস ‘গুপ্তবাবুর গুপ্তধন’।

সিরিজের অন্য বইগুলোর মতো ‘গুপ্তবাবুর গুপ্তধন’ও টানটান হাস্যরস আর মজাদার ঘটনার মিশেলে ভরপুর বলে জানিয়েছেন পলাশ মাহবুব। ‘লজিক লাবু’ সিরিজের অন্য বইগুলো হচ্ছে- বাবুদের বাজিমাত, সিন্দুকের সন্ধানে ও লজিক লাবু। ‘লজিক লাবু’ সিরিজ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

লেখক বলেন, যারা আরেকটু ছোট অর্থাৎ ওয়ান থেকে সিক্স-সেভেনে পড়ে তাদের জন্য আছে ‘ইচ্ছেবুড়ি’ সিরিজের নতুন আরেকটি বই। দ্বিতীয় বই ‘ইচ্ছেবুড়ির উপস্থিত বুদ্ধি’। এই সিরিজের প্রধান চরিত্র ‘ইচ্ছে’ নামের এক ছোট্ট মেয়ে। পাকা পাকা কথা আর দারুণ দারুণ সব বুদ্ধিমত্তার কারণে সবাই তাকে ‘ইচ্ছেবুড়ি’ নামে ডাকে। ইচ্ছেবুড়ি সিরিজের প্রকাশকও পাঞ্জেরী পাবলিকেশন্স।

এছাড়া কিশোরদের জন্য প্রকাশিত হয়েছে পলাশ মাহবুবের ‘চলতি পথে অ্যাডভেঞ্চার’ নামে একটি মজার গল্পের বই। আর দুর্দান্ত প্রচ্ছদ এবং ইলাস্ট্রেশনে ভরা ছড়ার বই ‘কুক্কুরু কু’।

এই বই দুটিও পাওয়া যাবে বইমেলায় পাঞ্জেরীর ১৯ নম্বর প্যাভিলিয়নে।

বিষয়:পলাশ মাহবুব বই বইমেলা শিশুতোষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…