চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার উইকেট সাফল্যের সকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের সকালে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের সাফল্যের সেশনে অবশ্য মধ্যাহ্ন বিরতির আগেই লিড বাড়িয়ে ১৮৭ রানে নিয়ে গেছে স্বাগতিকরা।

রোববার দিনের শুরুতেই আগের দিনের দুই অপরাজিত, সেঞ্চুরিয়ান বাবর আজম ও ফিফটি করা আসাদ শফিককে ফেরায় টাইগাররা। পরে মোহাম্মদ রিজওয়ান ও ইয়াসির শাহকে আউট করে। এরমাঝেই ফিফটি তুলে অপরাজিত হারিস সোহেল লিডের বোঝা বাড়াচ্ছেন।

বাংলাদেশ-২৩৩, পাকিস্তান-৪২০/৭ (১১২)

দ্বিতীয় দিনের মতো এদিনও প্রথম সাফল্য এনেছেন আবু জায়েদ রাহি। ফেরান ১৪৩ করা বাবরকে। রাহির লেটসুইং করা বল পাকিস্তান তারকার ব্যাটে চুমু দিয়ে জমা হয় প্রথম স্লিপে দাঁড়ানো মিঠুনের তালুতে। থামে ১৯৩ বলে ১৮ চার ও এক ছক্কার ইনিংস। ভাঙে আসাদের সঙ্গে ১৩৭ রানের জুটি। ২ রানে বাবরকে জীবন দিয়েছিল বাংলাদেশ।

বাবরের পর আরেক অপরাজিত আসাদকেও থিতু হতে দেয়নি সফরকারীরা। এবার সাফল্যের মুখ দেখেন ইবাদত। তার ভেতরে ঢুকতে থাকা বল আসাদের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দী হয়। ৯ চারে ৬৫ রানের ইনিংস এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের।

শনিবার সমালোচিত, দীর্ঘদিন পর টেস্টে ফেরা রুবেল হোসেন রোববার বোলিংয়ে এসে প্রথম বলেই উল্লাসে মেতেছেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজওয়ানকে ১০ রানে থামিয়ে। অফস্টাম্পের বাইরে পিচ করা বলে পুলশট খেলতে যেয়ে ফাইন লেগে মাহমুদউল্লাহর ক্যাচ হয়ে ফেরেন রিজওয়ান।

Reneta

খানিক পরেই রুবেলের দ্বিতীয় আঘাত। ৫ রান করা ইয়াসির শাহকে এলবিডব্লিউ করেন এ পেসার। রিভিউ নিয়ে পান সাফল্য। ৭২ বলে ফিফটি তোলা হারিস সোহেল ৫৪ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইবাদতবাংলাদেশ-পাকিস্তান টেস্টরাওয়ালপিন্ডি টেস্টরাহিরুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT