ভারত, নেপাল ও ভুটানের সাথে সড়ক যোগাযোগ স্থাপনে ১১ হাজার ৮শ’ ৮২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর বৈঠকে অনুমোদিত ওই প্রকল্পের আওতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর সড়ক ৪ লেনে উন্নীত করা হবে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এডিবি’র ঋণ সহায়তায় প্রকল্পটি ২০২১ সালের মধ্যে শেষ হবে। ৩ দেশে সব মিলিয়ে ১ হাজার ৭শ’ ৫২ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে।

এর মধ্যে, বাংলাদেশের ১শ’ ৯০ কিলোমিটার রাস্তা আছে। এই প্রকল্পটি ছাড়াও, একনেক বৈঠকে ১২ হাজার ৯শ’ ৩৪ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।









