চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারজন করে বিদেশি খেলানোর পক্ষে তামিম

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
১:৩১ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম থেকে: পাঁচজন নয়, বিপিএলের প্রতি দলের একাদশে চারজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর পক্ষে তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তামিম।

বিপিএলের এই আসরে প্রতি দল পাঁচজন করে বিদেশি খেলোয়াড় খেলাতে পারছে। শুরুতে বিদেশিরাই আলো ছড়াচ্ছিলেন। কিন্তু ঢাকা পর্ব থেকে আবার পরিস্থিতি পাল্টে গেছে। বিদেশিদের সঙ্গে দেশিরাও জ্বলছেন। দেশিদের এমন পারফর্ম্যান্সে তামিম খুশি হলেও স্পষ্ট করে বললেন, তিনি সবসময় চারজন করে বিদেশি খেলানোর পক্ষে।

‘চারজন বিদেশি হোক, পাঁচজন বিদেশি হোক পারফর্ম্যান্স করলে ভালো লাগে। বিদেশিদের ভিড়ে দেশি ক্রিকেটাররা ভালো ইনিংস খেললে এটা আমাদের ক্রিকেটের জন্যই ভালো। তবে আমি সব সময় চারজন বিদেশির পক্ষে।’

তামিম এবার কুমিল্লায় খেলায় বিপিএল ঘিরে স্থানীয় দর্শকদের দৃশ্যমান আবেগ চোখে পড়ছে না।  স্থানীয় কর্মকর্তারাও খুব একটা প্রচারে আগ্রহ দেখাচ্ছেন না। বৃহস্পতিবার সকাল পর্যন্ত টিকিট নিয়ে সিলেটের মতো হাহাকার চোখে পড়েনি। তবে ভেতরে ভেতরে বিভিন্ন উপায়ে ছুটির দিনের টিকিট ঠিকই বিক্রি হয়ে গেছে!

বিপিএলের পঞ্চম আসর শুরু হয় সিলেট দিয়ে। এরপর ঢাকা ঘুরে তামিমের শহরে। আগের দুই পর্বেই চিটাগাংয়ের বিপক্ষে কুমিল্লা নিজেদের নির্ধারিত ম্যাচ খেলে ফেলেছে। তাই ঘরের মাঠে ভাইকিংসদের বিপক্ষে নামতে হবে না তামিমকে। ব্যাপারটি নিয়ে হাসতে হাসতে তামিম বললেন, ‘আমি খুব ভাগ্যবান যে চিটাগাংয়ের বিপক্ষে আমার খেলা হচ্ছে না। কারো মধ্যে রাগও থাকলে সেটা দেখাতে পারবে না।’

রসিকতার পরই ঘরের ছেলের দাবি, ‘দিন শেষে আমি লোকালবয়। আমি যেখানে খেলি না কেন দর্শকদের সমর্থন পাই। এবারও পাবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT