চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চামড়া শিল্পের আদ্যোপান্ত নিয়ে লেদারটেক প্রদর্শনী

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:৫৪ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A

চামড়া ও চামড়াজাত শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে শুরু হয়েছে চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শোর পঞ্চম আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০১৭’। এতে চামড়াজাত পণ্য ও এসব পণ্য তৈরির যন্ত্রাংশ ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

বৃস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এই প্রদর্শন শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চামড়া ও চামড়াজাতীয় পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, দুটি মূল প্রদর্শনী কেন্দ্র ছাড়াও আলাদা একটি স্থানে চামড়া জাতীয় পণ্য (বেল্ট, মানিব্যাগ, স্কুল ব্যাগ), পাদুকা, চামড়া জাতীয় পণ্য উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পণ্য, সেলাই মেশিন ও এসব পণ্য উৎপাদনের বিভিন্ন যন্ত্রাংশের সমাহার ঘটেছে মেলায়। অর্থাৎ চামড়া শিল্পের সঙ্গে জড়িত সব পণ্যই প্রদর্শন করা হচ্ছে এখানে।  

মেলা ঘুরে দেখা গেছে, অংশগ্রহণকারী প্যাভিলিয়নগুলোর একটি বড় অংশজুড়ে রয়েছে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানি। এছাড়া যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক, কোরিয়া, শ্রীলংকা ও হংকংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। এতে পুরোনো বা নতুন—সব উদ্যোক্তারা বিদেশি পণ্য সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।

প্রদর্শনীর দায়িত্বে থাকা আসক ট্রেড অ্যান্ড এক্সিভিশন্স লিমিটেডের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন: দেশি-বিদেশি বিভন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। চামড়া শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তারা এই মেলা থেকে বিভিন্ন ধারনা নিতে পারবেন।

তবে প্রদর্শনী ঘুরে দেখা গেছে, এখনও দর্শকের তেমন সাড়া নেই। অংশগ্রহণকারীরা বলছেন: প্রথমদিন দর্শক কম হলেও শুক্রবার ছুটির দিনে মেলা জমে উঠবে।

Reneta

চীনা কোম্পানী সানশাইন সুজ ম্যাটেরিয়ালসের বিপণন কর্মকর্তা শরিফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: আজ মেলার প্রথমদিন। তাই দর্শক কম। তবে শুক্রবার ছুটির দিনে অনেক দর্শক সমাগম হবে বলে আশা করছি।

ভারতীয় ভার্সেটাইল সুজ কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি কামাল হোসেন বলেন: গতবছরও এ মেলায় এসেছি। ভালো সাড়া পেয়েছি। আশা করি এবারও সাড়া পাব।

তবে উদ্বোধনের দিন দর্শক সমাগম কম হলেও শুক্রবার ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে মনে করেন তিনি।

এবারের প্রদর্শনীতে ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার শিল্প সংশ্লিষ্ট মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল ও অ্যাক্সেসরিজ প্রদর্শন করছে। প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর কৌশলগত অংশীদার সেন্টার অব এক্সিল্যান্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড।

এছাড়া অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি, কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন।

প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চামড়াচামড়াজাতীয় পণ্যপাদুকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে কনটেন্ট ক্রিয়েটর নিহত

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মার্চ ১৫, ২০২৬

তানজিদের সেঞ্চুরির পর বলে শেষের রোমাঞ্চ, সিরিজ জয়ের হাসি বাংলাদেশের

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT