চাপ সামলে নিউজিল্যান্ডের ভালো শুরু

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে খেলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ওয়ানডের মতো টস জিতে আর ফিল্ডিং নেয়নি নিউজিল্যান্ড। চার-ছক্কার খেলা টি-টুয়েন্টিতে তারা আগে করছে ব্যাটিং। হ্যামিল্টনে বাংলাদেশর বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম ওভারে স্বাগতিকরা উইকেট হারালেও চাপ সামলে মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে করছেন দুর্দান্ত ব্যাটিং।
পাওয়ার প্লে’র ৬ ওভারে স্বাগতিকরা তুলেছে ১ উইকেটে ৪৮ রান। অভিষেকে প্রতিপক্ষ দলের অভিষিক্ত ফিন অ্যালেনকে শূন্য রানে বোল্ড করে আলো কাড়েন নাসুম আহমেদ। প্রথম ওভারে কিউইরা তুলতে পারে মাত্র ১ রান।
শুরুর চাপ অবশ্য সামলে নিয়েছে নিউজিল্যান্ড। গাপটিল ৩৩ ও কনওয়ে ১১ রানে অপরাজিত আছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





