চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপ নয়, সহযোগিতা চায় ইসি

সোমা ইসলাম সোমা ইসলাম
৮:২৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

নির্বাচনের সময় যে সরকার ব্যবস্থাই থাকুক না কেন সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কোনো পক্ষের চাপ নয়, সরকারসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে নিজেদের নিরপেক্ষতা প্রমাণে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপই আস্থা অর্জনের সবচেয়ে বড় প্লাটফর্ম হবে বলে মনে করেন কমিশনার শাহাদাত।

সাতটি বিষয়কে অন্তর্ভুক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে আগস্টে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংলাপ আয়োজন অনাস্থা দূর করার বড় ভরসা হবে বলে মনে করছে ইসি। নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীনভাবে ইসি কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

Banglabid

একদিকে আগামী নির্বাচনী রোডম্যাপ সফল করতে ইসির ব্যস্ততা, অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে ২৫ জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের পাড়া মহল্লায় রাজনৈতিক নেতা-কর্মীদের অফিস ব্যবহার না করার কঠোর নির্দেশ আছে।

কোন নারী ভোটার যেন বাদ না পড়ে এবং কোন বিদেশী যেন ভোটার না হতে পারে সে বিষয়ে বিশেষ অঞ্চলগুলোতে বিশেষ কমিটি গঠন করেছে ইসি। ২৫ জুলাই ময়মনসিংহে প্রধান নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিএকাদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষতিপূরণের আশায় ভারতে বাঘের মুখে বৃদ্ধরা

পরবর্তী

অস্ট্রেলিয়ায় বিজয়-লিটনদের নাটকীয় জয়

পরবর্তী

অস্ট্রেলিয়ায় বিজয়-লিটনদের নাটকীয় জয়

ফাইল ছবি

হকি দলের চোখ এশিয়া কাপের মূলপর্বে

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT