চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চাপের মুখে’ আরো শরণার্থী নিতে যাচ্ছে ব্রিটেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

অভিবাসন প্রত্যাশীদের মর্মান্তিক মৃত্যু নিয়ে ব্যাপক সমালোচনার পর যুক্তরাজ্য আরো শরণার্থী ঢোকার অনুমতি দিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শিগগিরই এ ব্যাপারে ঘোষণা দেবেন।

তবে ঠিক কতজন শরণার্থীকে যুক্তরাজ্যে আশ্রয় দেবে সে বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি। জাতিসংঘের সিরিয়া সীমান্তবর্তী শরণার্থী শিবিরগুলো থেকে এসব শরণার্থী নেওয়া হবে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। কিন্তু ইতোমধ্যে যারা ইউরোপের বিভিন্ন স্থানে আটকে রয়েছে তাদেরকে আশ্রয় দেবে না ব্রিটেন।

শরণার্থী ইস্যুতে স্পেন সফরে স্প্যানিশ ও পর্তুগিজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী ক্যামেরন যুক্তরাজ্যে শরণার্থী নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

সাগরে নৌকা ডুবে প্রাণ হারানো সিরীয় শিশু ৩ বছরের আয়মান কুর্দির মৃতদেহ সমুদ্র সৈকতে পড়ে থাকার মর্মান্তিক ছবি দেখে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, একজন বাবা হিসেবে ছবিটি তাকে ‘গভীরভাবে নাড়া’ দিয়েছে।

তারপরও নির্মমভাবে তিনি ঘোষণা করেছিলেন, ইউরোপে শরণার্থীদের জায়গা দেওয়া কোনো সমাধান নয়। তার দেশে আর কোনো শরণার্থীকে জায়গা দেওয়া হবে না।

কিন্তু তার একদিন পরই ক্যামেরন আভাস দিলেন নতুন করে শরণার্থী গ্রহণের।

Reneta

এতদিন ক্যামেরনসহ ইউরোপের নেতারা শরণার্থী সঙ্কটের ব্যাপারে কিছু করার জন্য বিশ্বজুড়ে চাপের মুখে ছিলেন। সম্প্রতি শিশু আয়লানের মৃতদেহের ছবি বিশ্ব গণমাধ্যমে প্রকাশের পর সেই চাপ আরো বেড়ে যায়। তাই প্রবল চাপে এই সিদ্ধান্ত নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলে যাচ্ছেন হাথুরুসিংহে?

পরবর্তী

সেই ধ্বংসাবশেষ নিখোঁজ মালয়েশীয় বিমানের

পরবর্তী

সেই ধ্বংসাবশেষ নিখোঁজ মালয়েশীয় বিমানের

আয়লানের স্মরণে চিত্রকর্ম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT