চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপটা ভারতেরই বেশি দেখছেন মাশরাফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৭
স্পোর্টস
A A
মাশরাফী

মাশরাফী

ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশ ও ভারতের দর্শকদের জুড়ি মেলা ভার। দুই দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা, ধ্যান-জ্ঞানের জায়গা ক্রিকেট। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে মাঠে নামছে প্রতিবেশী দুদেশের দল। ম্যাচে মাঠের চাপ যেমন থাকে, এই সমর্থকদের মাধ্যমেও সৃষ্টি হয় একধরনের বাড়তি চাপ। আর বাংলাদেশের সঙ্গে ম্যাচে ভারতের দিকেই চাপটা বেশি থাকবে বলে মনে করছেন মাশরাফি বিন মর্তুজা।

ভারত দুবারের বিশ্বকাপ জয়ী দল। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন। আর বাংলাদেশ সেখানে আইসিসির কোন আসরের সেমিফাইনালই খেলছে প্রথমবার। প্রত্যাশার চাপ বাংলাদেশ দলের উপরও থাকবে, তবে ভারতের জন্য সেটা পাহাড়সম।

সেমির দ্বৈরথের আগে সংবাদ সম্মেলনে এই চাপ বিষয়ক প্রশ্নের উত্তরও দিতে হল টাইগার অধিনায়ককে। তাতে বল প্রতিপক্ষের কোর্টেই ঠেলে দিলেন মাশরাফি, ‘ভারতের মানুষ ক্রিকেট পাগল। সেখানে অনেক ক্রিকেটপ্রেমী। তারা বিশ্বকাপ জেতা দল। আমরা এবারই প্রথম সেমিফাইনাল খেলছি। এটা কিন্তু একটা ব্যাপার। আমাদের দেশের মানুষও ক্রিকেট ভালোবাসে। সেমিতে খেলা ভারতের কাছে নৈমিত্তিক ব্যাপারের মতো। সেখানে জনগণও বেশি। তাই ভারত আমাদের চেয়ে বেশি চাপে থাকবে।’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের নির্ভার থেকে খেলার আহবান জানিয়েছেন মাশরাফি। সেই সঙ্গে জয়ের জন্য সাধ্যমতো চেষ্টার অঙ্গীকার করলেন, ‘আমাদের ক্রিকেট এগিয়ে নিতে হলে কষ্ট করে যেতে হবে। সাধ্যমতো চেষ্টা করব। ফলাফল কাদের পক্ষে যাবে, এটা বলা মুশকিল। চেষ্টা করব সেরাটা খেলার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT