চান্দিমাল ঝলকের পর জবাব দিচ্ছে পাকিস্তান

চান্দিমাল ব্যাট হাতে উল্লাসে ভাসছেন, পাকিস্তানের বিরুদ্ধে জবাব দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনেশ চান্দিমালের শতকে সম্মানজনক অবস্থানে শ্রীলঙ্কা। প্রথমদিন চাপে থাকলেও পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে অধিনায়কের ব্যাটিং ঝলকে ৪১৯ রান তুলেছে লঙ্কানরা। জবাবে বিনা উইকেটে ৬৪ রান তুলে দিনশেষ করেছে পাকিস্তান।
অধিনায়ক চান্দিমাল এবং নিরোশান ডিকেভেল্লা ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন। হাসান আলির বলে বোল্ড হওয়ার আগে ডিকেভেল্লা করেন ৮৩ রান। তার শতক বঞ্চিত হওয়ার আগে রান আউটে কাটা পড়ে ৭ রানের জন্য শতক মিস করেছেন ওপেনার দিমুথ করুনারাত্নেও।
চান্দিমাল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫৫ রানে। শেষদিকে দিলরুয়ান পেরেরার ৩৩ রান ছাড়া অন্য কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ তিনটি করে উইকেট নেন। হাসান আলি নেন দুটি উইকেট।
লঙ্কান ইনিংসের জবাব দিতে নেমে ভাল শুরু করেছেন পাকিস্তানের দুই ওপেনারও। সান মাসুদ ৩০ ও সামি আসলাম ৩১ রানে অপরাজিত রয়েছেন। এখনও ৩৫৫ রানে পিছিয়ে পাকিস্তান। ফলো-অন এড়াতেই তাদের করতে হবে আরও ১৫৫ রান।



