চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকুরি থেকে অপসারিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গুম আতঙ্কে

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৪:৩৯ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A

দুর্নীতি দমন কমিশন থেকে গত বুধবার চাকুরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন যে কোন সময় গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

সর্বশেষ তিনি পটুয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে তিনি বদলি হয়ে পটুয়াখালী আসেন।

গত বুধবার দুদক কর্মচারী চাকুরী বিধিমালা ২০০৮ এর ৫৪(২) বিধি অনুযায়ী দুদক চেয়ারম্যান মো. মঈনউদ্দীন আবদুল্লাহ উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিনকে চাকুরি থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেন।

চাকুরীচ্যুত উপ সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন বলেন, আমার দীর্ঘ সাত বছরেও চাকুরি জীবনের বেশি সময় চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় চাকুরি করেছি। সে সময় আমি অনেক বড় বড় ব্যক্তিদের বিরুদ্ধে কাজ করেছি। বিশেষ করে চট্টগ্রামে জমি অধিগ্রহণে অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে ১৫৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দিয়েছি। রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট দেয়ার বিষয়ে ২০ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দিয়েছি। চট্টগ্রামের স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে কাজ করেছি। এ ছাড়া পেট্রোবাংলার একটি প্রকল্পের অনিয়ম নিয়ে কাজ করতে গিয়ে পেট্রোবাংলার ডাইরেক্টর (প্লানিং) আইয়ুব খানের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছি। এ কারণে গত ৩০ জানুয়ারি (আইয়ুব খান) আমার বাসায় এসে আমাকে এক সপ্তাহের মধ্যে চাকুরি থেকে বরখাস্ত করার হুমকি দেয়। এ ঘটনায় আমি অধিদপ্তরকে অবহিত করিছিলাম। তবে এক সপ্তাহ নয় তার একটু বেশি সময় লেগেছে। ১৬ দিনের মাথায় আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এর আগে আমাকে কোন ধরনের কারণ দর্শানোর নোটিশ করা হয়নি।এখন আমি অজ্ঞাত স্থানে আছি, যে কোন সময় গুম হয়ে যেতে পারি।

এদিকে দুদক কর্মচারী আইন ৫৪(২) ধারাকে কালো আইন দাবি করে এটি বাতিলসহ শরীফ উদ্দিনকে অসাংবিধানিকভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা।

এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী দুদক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Reneta

মানব বন্ধনে সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, সহকারী পরিদর্শক কৃষ্ণপদ বিশ্বাস, উপ সহকারী পরিদর্শক সিকদার মুহম্মদ নুরুন্নবী, উচ্চমান সহকারী মো. নুর হোসেন গাজীসহ অনান্যরা উপস্থিত ছিলেন। এদিকে শরীফ উদ্দিন চাকুরিচ্যুত হওয়ার প্রজ্ঞাপন জারির পর পটুয়াখালী কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা অঘোষিত কর্মবিরতি পালন করায় দপ্তরিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT