দারুণ ব্যাট করতে থাকা রেগিস চাকাভাকে ফিরিয়ে স্বস্তিতে বাংলাদেশ। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জিম্বাবুয়ে ওপেনারকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। দলীয় ১৭২ রানে পঞ্চম উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
আউট হওয়ার আগে চাকাভা করে গেছেন ক্যারিয়ারসেরা ৮৪ রান। ৯১ বলের ইনিংসে মেরেছেন সাতটি চার ও একটি ছয়।
তার আগে স্বাগতিক লাইনআপে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ফেরান মাধেভেরেকে (৩)।
মেহেদী হাসান মিরাজ একাদশে না থাকায় মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে পড়েছে বাড়তি দায়িত্ব। প্রত্যাশা ছাপিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণে রীতিমতো নেতৃত্ব দিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার।
ডিওন মেয়ার্সকে বোল্ড করে ভাঙেন ভয়ঙ্কর হতে থাকা জিম্বাবুয়ের তৃতীয় উইকেট জুটি। তার আগে মাহমুদউল্লাহ সাজঘরে ফেরান স্বাগতিক দলের অধিনায়ক ব্রেন্ডন টেলরকেও।
দলীয় ৩৬ রানে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। নবম ওভারের চতুর্থ বলে সাকিবের শিকার মারুমানি। বাঁহাতি ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাজঘরে। ১৯ বলে একটি ছয়ের সাহায্যে করে গেছেন ৮ রান।







