চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাই থেকে ঢাকা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:৫৭ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
অন্যান্য
A A

লাল সাদা শাড়ি আর পায়ে ঘুঙুর। গালে সাদা রঙ দিয়ে লেখা ‘শুভ নববর্ষ’। মাথায় পড়েছে ফুলের রিং। আর হাতে নিয়েছে ডুগডুগি। শিশুটির নাম মেঘলা। অন্যদের চাইতে ও একটু আলাদা। কারণ ও এসেছে অনেক দূর থেকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বাবার সাথে নববর্ষ উদযাপনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসেছে মেঘলা।

বাবার সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে বেড়াতে এসেছে মেঘলা

মেঘলার বাবাও পড়েছে লাল গেঞ্জি। মেঘলার ছবি তুলতে চাইলে আপত্তি না করে মেয়েকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকাতে বললেন তিনি। কিন্তু মেঘলা তো ক্যামেরায় অভ্যস্ত না। তাই কিছুটা ঘাবড়ে দিয়েই ছবিটা তুলল সে। মেঘলার বাবাকে জিজ্ঞেস করা হলো এবারই কি প্রথম এসেছেন কিনা। তিনি জানালেন প্রতিবারই তিনি হাজারও কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন মেয়েকে নিয়ে। তার মেয়ের মেলা আর গানের অনুষ্ঠান খুব পছন্দ। তাই শত কষ্ট হলেও তিনি মেয়েকে খুশি রাখার চেষ্টা করেন এখানে এনে।

বাবা মায়ের সাথে জায়ান এসেছে নববর্ষ উদযাপনে

ছোট্ট শিশু জায়ানের অবশ্য এটা প্রথম নববর্ষে বেড়ানো। জায়ান বাবা মায়ের সাথে শাহিনবাগ থেকে বেড়াতে এসেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উপলক্ষ হলো নববর্ষ উদযাপন। এবারই প্রথম নববর্ষ উদযাপন করতে এসেছে জায়ান। এর আগের বছর ওর বয়স ছিল ২ মাস। তাই এতো গরমে বাইরে বের হওয়া হয়নি ওর। জায়ানের বাবা মা চাকরিজীবী। তারা জানালেন অনুষ্ঠান ভালো লাগার কথা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনের অনুষ্ঠান ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’। নানান রঙের মানুষের ঢল নেমেছে এখানে। চলছে মেলা। আছে নাগরদোলা এবং শিশুদের খেলার স্থান। কড়া নিরাপত্তায় প্রবেশ করানো হচ্ছে অতিথিদের। অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে পয়লা বৈশাখে র‌্যালি করেনি আওয়ামী লীগ

পরবর্তী

দেখা হওয়ার অপেক্ষায় সাকিব-মোস্তাফিজ

পরবর্তী

দেখা হওয়ার অপেক্ষায় সাকিব-মোস্তাফিজ

কার্টুন : কাওসার মাহমুদ

বৈশাখী কার্টুন

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT