চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে বরযাত্রীবাহী নৌকায় থাকা ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। আহতদের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি।
তিনি জানান, পদ্মা নদী পার হয়ে ২৩ জনের একটি দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়।







