চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা: ‘অপারেশন ঈগল হান্ট’ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চককীর্তি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ‘অপারেশন ঈগল হান্ট’ স্থগিত করা হয়েছে। প্রায় সোয়া ‍দুই ঘণ্টা অভিযান চলার পর বুধবার রাত ৯টা ৫ মিনিটে তা স্থগিত ঘোষণা করা হয়।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ (এসএজি)-এর উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার ঘটনাস্থলের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অভিযান আবারও শুরু করা হবে।

ভেতরে কয়জন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে? সাংবাদিকদের এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও ভেতরে প্রবেশ করতে পারিনি। সুতরাং কয়জন আছে তা বলতে পারছি না। জঙ্গিরা চার থেকে পাঁচটি বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের ধারণা, এরা পুরাতন জেএমবির সদস্য।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়িটি ঘিরে রাখে। সন্ধ্যায় ওই বাড়ির দিক থেকে প্রায় পাঁচশো গজ দূরে অবস্থানরত সাংবাদিকরা টানা গুলির শব্দ শুনেত পান।

কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, আবু নামে এক জঙ্গি পরিবারসহ ওই বাড়িতে অবস্থান করছে বলে তাদের ধারণা। কয়েক মাস আগে আবু ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতে পারে।

Reneta

সকালে ওই বাড়ির ভেতর গুলির শব্দ পাওয়া যায়। চককীর্তি এলাকার শিবনগর ও ত্রিমোহনী গ্রামে ১শ’ ৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার দুপুরে ওই বাড়িটি ঘিরে দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই থেমে থেমে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম। তবে ওই বাড়িতে কী পরিমাণ বিস্ফোরক বা গোলাবারুদ আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপারেশন ঈগল হান্টজঙ্গি বিরোধী অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নিয়ে কথা হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT