বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান শুরু

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চককীর্তি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ‘অপারেশন ঈগল হান্ট’ শুরু করেছে সোয়াট।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়িটি ঘিরে রাখে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওই বাড়ির দিক থেকে প্রায় পাঁশশো গজ দূরে অবস্থানরত সাংবাদিকরা টানা গুলির শব্দ শুনেত পান।

কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, আবু নামে এক জঙ্গি পরিবারসহ ওই বাড়িতে অবস্থান করছে বলে তাদের ধারণা। কয়েক মাস আগে আবু ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানিয়েছে, সকালে ওই বাড়ির ভেতর গুলির শব্দ পাওয়া গেছে। চককীর্তি এলাকার শিবনগর ও ত্রিমোহনী গ্রামে ১শ’ ৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার দুপুরে ওই বাড়িটি ঘিরে দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই থেমে থেমে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম। তবে ওই বাড়িতে কী পরিমাণ বিস্ফোরক বা গোলাবারুদ আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:অপারেশন ঈগল হান্ট জঙ্গি অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…