চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজি করেই তারা সচ্ছল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

তাদের সবাই এলাকায় সচ্ছল হিসেবেই পরিচিত। বিলাসবহুল বাড়ি, বড় পুঁজির ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আছে মাইক্রোবাস ও লেগুনার ব্যবসাও। তবে তাদের কারোই নেই সুনির্দিষ্ট কোনো পেশা।

আসলে আড়ালে থেকে মোবাইলফোনে ভয়-ভীতি আর হুমকি দিয়ে চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জনই ছিল তাদের আসল পেশা। ব্যবসা-স্বচ্ছলতা সবকিছুর পেছনেই ছিল চাঁদাবাজি।

এমন সুনির্দিষ্ট অভিযোগে, রাজধানী ঢাকা ও মাদারীপুরের রাজৈর এলাকা থেকে মোবাইলফোনে চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত র‌্যাব-৪ এর একাধিক দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, মিন্টু খান (৩৫), রাকিব খান ওরফে টিটুল (৩৪), জামাল শেখ (৪৩), রবিউল ইসলাম (৩৪), সোহেল হাওলাদার (২৬), শামিম খান (১৯), বিল্লাল খান (৩৫), আব্দুল মোমিন (২৮) ও রাব্বি হোসেন (২৪)।

এই অভিযান নিয়ে রোববার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদে সম্মেলন করেন র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

চক্রটির চাঁদাবাজির কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘চার স্তরে বিভক্ত হয়ে দায়িত্ব ভাগ করে কাজ করে আসছিল চক্রটি। তাদের ১ম স্তরে (মাঠ কর্মী) সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্যরা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকা হতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী/কর্মকর্তা, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের ভিজিটিং কার্ড কৌশলে সংগ্রহ করে। এরপর তাদের গ্রুপের তথ্য সংগ্রহকারী সদস্যদের কাছে সেই ভিজিটিং কার্ড পৌঁছে দেয়।’

‘‘চক্রের দ্বিতীয় স্তরের তথ্য সংগ্রহকারীরা ভিজিটিং কার্ডের উল্লেখিত ব্যক্তির নাম ও মোবাইল নম্বর সংক্রান্ত কাজ শুরু করে। ব্যক্তির ঠিকানা, ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সংগ্রহ করে। ব্যক্তির দুর্বল বিভিন্ন দিক চিহ্নিত করে।

তৃতীয় স্তরে মোবাইল অপারেটিং গ্রুপ ভিজিটিং কার্ডের তথ্য পর্যালোচনা শেষে ফোন করে চাঁদা দাবি করে। এক্ষেত্রে তারা বিভিন্ন আলোচিত মামলার দাগী আসামির নামে ফোন করে কখনো জেল থেকে মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করে, আবার কখনো শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সদস্য পরিচয় দেয়, আবার কখনো ‘কাল্পনিক সন্ত্রাসী’ শাহীন শিকদারের নামেও চাঁদা দাবি করে।’’

মোজাম্মেল হক বলেন, এছাড়াও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির নেতা পরিচয়ে দিয়ে, আবার কখনো বাংলাদেশ সর্বহারা পার্টির নেতার পরিচয়ে ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে।

‘‘ভয়ভীতি প্রদর্শনের ক্ষেত্রে টার্গেট করা ব্যক্তির স্ত্রী-সন্তান, বাবা-মাকে অপহরণের ভয় দেখিয়ে, আবার কখনো সেই ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করে। আর এ কাজে ব্যবহৃত সিমগুলো বিভিন্ন ব্যক্তির নামে রেজিষ্ট্রেশন করা। ব্যবহারের পর সিমগুলো ফেলে দেয়ায় কারণে তাদেরকে ধরাও অনেকটা কষ্টসাধ্য।

চতুর্থ স্তরে টাকা সংগ্রহকারীরা বিভিন্ন স্থান থেকে বিকাশের মাধ্যমে চাঁদার টাকা গ্রহণ করে। আবার কখনো সুযোগ-সুবিধা বুঝে নগদ টাকাও গ্রহণ করে।’’

র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, ২০০৬ সাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা হতে মোবাইলফোনে অপহরণ ও হত্যার ভয় দেখিয়ে তারা চাঁদাবাজি করে আসছে।

মাদারীপুর জেলার রাজৈর থানার লুন্দী, কৃষ্ণপুর, ইছুবপুরসহ কয়েকটি গ্রামের কিছু মানুষের প্রধান পেশা মোবাইলফোনের মাধ্যমে চাঁদাবাজি করা।

ট্যাগ: র‌্যাব-৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আল-আমিনে পথ খুঁজে পেল বিসিবি একাদশ

পরবর্তী

বয়স হল অংকের ব্যাপার: মুস্তাফা মনোয়ার

পরবর্তী

বয়স হল অংকের ব্যাপার: মুস্তাফা মনোয়ার

মিন্নি-মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT