চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুর শিল্পকলা একাডেমীর ‘দুরাবস্থা’

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৭:০৮ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

শুধু জাতীয় দিবসের সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ হয়ে পড়েছে চাঁদপুরের জেলা শিল্পকলা একাডেমীর কার্যক্রম। শুদ্ধ সংস্কৃতি চর্চায় তরুণ প্রজন্মের অনিহা, পর্যাপ্ত মহড়া কক্ষ না থাকা এবং দর্শক খরার কারণেই এ অবস্থা বলে মনে করেন সংশ্লিষ্টরা।

চাঁদপুর জেলা শিল্প কলা একাডেমী শিল্প চর্চায় জেলার একমাত্র এ মিলনায়তনেই হয় জাতীয় সকল দিবসের সরকারি অনুষ্ঠান। বছরের বাকি সময়ের বেশিরভাগই ফাঁকা পড়ে থাকে মিলনায়তনটি। নাটক, নাচ আর গানের আয়োজনে হল ভর্তি দর্শকের ঘটনা এখন অতীত। শুদ্ধ সংস্কৃতি চর্চায় তরুণ প্রজন্মের আগ্রহের ঘাটতিতেই এ অবস্থা বলে মনে করেন সংস্কৃতি সংগঠকরা।

নাট্যকর্মী শরীফ চৌধুরী বলেন, এখানে এখন টিকিট তো দূরের কথা, দর্শকদের আসার জন্য আমরা ফ্রি কার্ড বিলি করি।

দেশবরেণ্য নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদের জন্মভূমি চাঁদপুরে এখন নাচের প্রতি আগ্রহ কম শিক্ষার্থীদের। মহড়া কক্ষের অভাব, অভিভাবকের আগ্রহ কমে যাওয়া, আকাশ সংস্কৃতির প্রভাব। সব কিছু মিলিয়ে শুদ্ধ সংস্কৃতি চর্চায় এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য জেলার সংস্কৃতি কর্মকর্তার।

চাঁদপুরের কালচারাল অফিসার আবু সালেহ মো: আব্দুল্লাহ বলেন, আমাদের ক্লাস রুমের কিছু সংকট রয়েছে; যদি জেলা শিল্পকলা একাডেমিকে ভেঙ্গে এই জায়গায় পুননির্মাণ করা হয় তাহলে আমাদের সাস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে বেশ সুবিধা হবে।

পিছিয়ে পড়া শিল্পকলাকে পুনরুজ্জীবিত করতে এবং সবার মাঝে দেশীয় সংস্কৃতির ভাবধারা পৌঁছে দিতে অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতি সহযোগিতার আহ্বান জেলার সংস্কৃতি সংগঠকদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুর শিল্পকলা একাডেমীর ‘দুরাবস্থা’

পরবর্তী

রোনালদোর জবাব

পরবর্তী

রোনালদোর জবাব

রোনালদোর জবাব

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT