চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে (৪৫) তার নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার বিকালে শহরের ষোলঘর ওয়াপদা কলোনীর একটি জরাজীর্ণ তিনতলা ভবন থেকে তার জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়ন্তী চক্রবর্তীর বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়। স্বামী অলক গোস্বামীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কলোনীতে বসবাস করতেন। অলক পানি উন্নয়ন বোর্ডের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, বিকাল ৫টায় ওই শিক্ষিকার কাছে কয়েকজন শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তার স্বামী ঢাকায় রয়েছেন।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ চক্রবর্তী বলেন, ওই শিক্ষিকা শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়েছিলেন। ঘটনার সময় তার বাসায় কেউ ছিল কি না? তা পুলিশ তদন্ত করে দেখছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মিজানুর রহমান বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থলে থাকা আলামত সংগ্রহ করেছি, এগুলো পর্যালোচনা করে বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি চুরি বা ছিনতাইয়ের কোনো ঘটনা নয়।

Reneta

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT