চাঁদপুরের মতলবের উত্তর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দু’জন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহত ডাকাতরা হলো হাবু সরদার (৩০) ও মজিবুব রহমান (৪৮)। তাদের লাশ মতলব উত্তর থানায় রাখা হয়েছে।
পুলিশ জানায়, গতরাতে মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের তাড়া করলে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পাল্টা গুলিতে দু’জন নিহত হয়। এবং ডাকাতদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই এনামুল হক, কনস্টেবল কৃষ্ণ ও সিরাজ। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।








