বিনোদন

‘চাঁদনী’ পরীমনি

‘চাঁদনী’ পরীমনি

পরীমনি

‘আজকে আমি মাতাল হব’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর আর মুন। গত রোববার সন্ধ্যায় সংগীতশিল্পী আসিফের স্টুডিওতে ধারন করা হয় গানটি। আর গানটি ব্যবহার করা হবে ‘চাঁদনী’ ছবিতে। এই গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হলো। এ সময় উপস্থিত ছিলেন ছবির শিল্পী আর কলাকুমলীরা।

ছবিটি পরিচালনা করছেন শামীমুল ইসলাম। তিনি জানান, ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন পরীমনি। পাহাড়ি মেয়ে। পাহাড়-পর্বত চষে বেড়ায়। ত্রিভুজ প্রেমের গল্প। তার সঙ্গে থাকবেন জায়েদ খান ও আসিফ নূর। আরও আছেন মিশা সওদাগর।

আগামী জুন মাস থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে।

শিল্পী আর কলাকুশলীদের কেক কাটার মধ্য দিয়ে শুরু হলো ‘চাঁদনী’ ছবির কাজ
শিল্পী আর কলাকুশলীদের কেক কাটার মধ্য দিয়ে শুরু হলো ‘চাঁদনী’ ছবির কাজ
বিষয়:আসিফ আকবর পরীমনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…