সমাজের পিছিয়ে পড়া এবং সম্ভাবনাময় চল্লিশ কিশোরীর শিক্ষাজীবন এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি দিয়েছে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। কিশোরীদের উন্নয়নে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা।
আর্থিক অসঙ্গতিসহ নানা প্রতিবন্ধকতায় অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে যায়। কখনো বিপন্ন হয় জীবনটাই। এমন কিশোরীদের পাশে আরো একবার স্বর্ণকিশোরি নেটওয়ার্ক ফাউন্ডেশন।
গাজীপুরের চার স্কুলের ৪০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়ে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিয়েছেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া।
এ শিক্ষাবৃত্তি কিশোরীদের চলার পথ সুগম করা এবং বাধা জয় করতে সহায়তা করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। এমন উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, কিশোরীরা মানবসম্পদে পরিণত হলে দেশের অগ্রগতি দ্রুততর হবে। পরে কিশোরীদের হাতে বৃত্তির চেক তুলে দেয়া হয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:








