চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন শিল্পী কালিদাস কর্মকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৯
বাংলাদেশ, বিনোদন
A A

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার মারা গেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর।

কালিদাসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর পরিবার। জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইস্কাটনের বাসার বাথরুমে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন কালিদাস কর্মকার। অবস্থা বেগতিক দেখে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ল্যাবএইডে রাখা হয়েছে তাঁকে। সন্ধ্যার মধ্যে নিয়ে যাওয়া হবে বারডেম হাসপাতালে। সেখানেই হিমঘরে রাখা হবে তাঁকে।

কালিদাসের দুই মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। বাবার মৃত্যুর খবর পেয়ে তারা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানা গেছে। তারা আসার পরই শেষ কৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে।

ছবি: কালিদাস কর্মকারের ফেসবুক থেকে সংগৃহিত

উইকিপিডিয়ায় প্রাপ্ত তথ্যমতে জানা যায়, নিরীক্ষাধর্মীতার জন্য বিখ্যাত ছিলেন কালিদাস কর্মকার। ১৯৪৬ সালে ব্রিটিশ ভারতের অন্তর্গত ফরিদপুরে তাঁর জন্ম হয়। শৈশবেই তিনি আঁকতে শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়োরোপীয় আধুনিকতার ঘরানার শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালিদাসকালিদাস কর্মকারচিত্রশিল্পীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT