চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন রফিক আজাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

চলে গেলেন কবি, মুক্তিযোদ্ধা ও সম্পাদক রফিক আজাদ। রাজধানীর একটি হাসপাতালে আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবি রফিক আজাদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস জটিলতায় ভুগছিলেন।

৭৪ বছর বয়সী কবি গত ১৪ জানুয়ারি রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছিলেন। অসুস্থ অবস্থায় ৫৮ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকার পর ভালোবাসার পৃথিবী থেকে চলে গেলেন ভালোবাসার কবি। তার মৃত্যর খবরে শোকাচ্ছন দেশের শিল্প-সংস্কৃতি আর সাহিত্য অঙ্গন।

সর্বসাধারনের শ্রদ্ধা জানাতে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রী শহীদ মিনারে রাখা হবে। ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলা একাডেমিতে রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হবে নামাজে জানাযা। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে অন্তিম শয়ানে শায়িত হবেন কবি রফিক আজাদ।

কবি রফিক আজাদের ছেলে থাকেন কানাডাতে। তার জন্য এই অপেক্ষা। কবি রফিক আজাদের মরদেহ রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। 

রফিক আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সলিম উদ্দিন খান এবং মা রাবেয়া খান। তৃতীয় শ্রেণীতে থাকা অবস্থায়ই মা-বাবার শাসনকে উপেক্ষা করে শহীদদের স্মরণে খালি পায়ে মিছিল করেছেন।

Reneta

অসম্ভবের পায়ে, সীমিত সবুজে, সীমাবদ্ধ জলে, চুনিয়া আমার আর্কেডিয়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ভাষা সাহিত্যে অবদানের জন্য ১৯৮১ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। ২০১৩ সালে ভূষিত হন একুশে পদকে।

কবি বাংলা একাডেমির মাসিক সাহিত্য পত্রিকা উত্তরাধিকার এর সম্পাদক ছিলেন। একাত্তরের রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করা রফিক আজাদ কখনো ‘ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো’ লিখে দ্রোহী হয়েছেন। কখনো ‘যদি ভালোবাসা পাই আবার শুধরে  নেবো জীবনের ভুলগুলি‘ লিখে জোছনায় সমর্পিত হয়ে উদযাপন করেছেন তীব্র কুসুমিত আলোকমালা।

তার লেখা বইগুলো হলো: অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, চুনিয়া আমার আর্কেডিয়া, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি, প্রেমের কবিতাসমগ্র ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি রফিক আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT