বিনোদন

চলে গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত শন কনারি

জেমস বন্ড চরিত্রের তিন অভিনেতার ছবি, যারা এই চরিত্রে অভিনয় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রে তিনজন অভিনেতা, যারা জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন, তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন ‘জেমস বন্ড’ খ্যাত অস্কারজয়ী স্কটিশ অভিনেতা শন কনারি। শনিবার তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার পরিবার। 

বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শন কনারি। শুক্রবার দিবাগত রাতে গভীর ঘুমের মধ্যে মৃত্যু হয় তার। কিংবদন্তী এই অভিনেতা গেল আগস্টেই নিজের ৯০ বছর উদযাপন করেন।

অভিনয় ক্যারিয়ারে শন কনারি অস্কার ছাড়াও দুইবার বাফটা এবং তিনবার গোল্ডেন গ্লোবস অর্জন করেন।

জেমস বন্ড সিরিজের ‘০০৭’ এরজন্য খ্যাতি পেলেও তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে দ্য হান্ট ফর রেড অক্টোবর, দ্য আনটাচেবল, ইন্ডিয়ানা জোনস, দ্য লাস্ট ক্রোসেড এবং দ্য রক বিশেষভাবে উল্লেখযোগ্য। -বিবিসি

বিষয়:ইন্ডিয়ানা জোনস দ্য রক শন কনারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…