কিংবদন্তি সংগীত তারকা কেনি রজার্স মারা গেছেন। গ্র্যামি পুরস্কার জয়ী কেনি রজার্সের বয়স হয়েছিল ৮১ বছর।
কেনি রজার্সের মুখপাত্র কেইথ হ্যাগান জানিয়েছেন, নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন এই তারকা। বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
করোনাভাইরাসের কারণে লোকসমাগম ছাড়াই পারিবারিক ভাবে শেষকৃত্য হবে কেনি রজার্সের। পরিস্থিতি স্বাভাবিক হলে তার সম্মানে স্মরণসভার আয়োজন করবে পরিবার।
১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত মিউজিক টপ চার্টের প্রথম স্থানটি অধিকাংশ সময় কেনি রজার্সের দখলেই ছিল। ‘দ্য গ্যাম্বলার’, ‘লেডি’, ‘আইল্যান্ডস ইন দ্য স্ট্রিম’, ‘শি বিলিভস ইন মি’সহ আরো অনেক হিট গান গেয়েছেন এই তারকা। দ্য গার্ডিয়ান







