চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলরক্ষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পেলের ব্রাজিল, পরাশক্তির সোভিয়েত ইউনিয়ন কিংবা পশ্চিম জার্মানি! এত ভারী নামের মাঝে ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়টা ছিল চমকের মতই! সেসময় প্রায় অসম্ভব কাজকে যারা সম্ভব করে দেখিয়েছিলেন, গর্ডন ব্যাঙ্কস ছিলেন তাদের অন্যতম। ছিলেন বলতে হচ্ছে, কারণ ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক মঙ্গলবার মারা গেলেন।

নিজ বাড়িতে রাতে ঘুমের মধ্যে মারা যান ৮১ বছর বয়সী ব্যাঙ্কস। তার পরিবার নিশ্চিত করেছে এই কিংবদন্তির মৃত্যুর বিষয়টি।

পেশাদার ফুটবলে ১৯৫৮ সালে অভিষেক হয় ব্যাঙ্কসের। জাতীয় দলে ঢোকেন ১৯৬৩ সালে। ঘরের মাঠে ৬৬ বিশ্বকাপে তার কাঁধেই ছিল গোলবার সামলানোর ভার।

Banglabid

হতাশ করেননি ব্যাঙ্কস। টুর্নামেন্টের সবগুলো ম্যাচে নির্ভাবনায় রেখেছিলেন বাকী সতীর্থদের। তারই ধারাবাহিকতায় ওয়েম্বলির ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপাটি জেতে ইংলিশরা।

৬০-৭০ দশকে ফুটবল বিশ্বের সেরা গোলরক্ষক ছিলেন ব্যাঙ্কস। ফিফার ছয়বার সেরা গোলরক্ষক ছিলেন তিনি। ১৯৭০ বিশ্বকাপে পেলের অপ্রতিরোধ্য এক হেড রুখে বিশ্বকে চমকে দিয়েছিলেন।

ব্যাঙ্কসের মৃত্যুতে শোকের হাওয়া বইছে ইংলিশ ফুটবলে। শোক জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, জাতীয় দল। তার বিশ্বকাপজয়ী সতীর্থ স্যার ববি চার্লটন শোক বার্তায় জানান, ‘গর্ডন ছিল একজন অসাধারণ ফুটবলার। ইংল্যান্ডের সর্বকালের সেরাদের একজন তো অবশ্যই। তাকে আমার সতীর্থ হিসেবে পেয়েছিলাম ভাবতেই গর্ব হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT