চলে গেলেন ‘আলোর লেখক’
The Iranian photographer ABBAS. Photography of Jean Gaumy.
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
৭৪ বছর বয়সে বুধবার, ২৫এপ্রিল, প্যারিসে মারা যান ঐতিহাসিক আলোকচিত্র সাংবাদিক আব্বাস আতার। তাঁর সুদীর্ঘ ছয় দশকের কর্মজীবনে তিনি বিয়াফ্রা, বাংলাদেশ, উত্তর আয়ারল্যান্ড, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, চিলি, কিউবাতে যুদ্ধ এবং বিপ্লব চলাকালীন আলোকচিত্র সাংবাদিকতা করেছেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাভার করতে এসেছিলেন বিশ্বখ্যাত ম্যাগনাম ফটো এজেন্সির হয়ে। যদিও তিনি পাকিস্তানি সেনাদের সঙ্গে থেকেই ছবি তুলেছেন, কিন্তু তাঁর ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দিককার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো উঠে এসেছে। যার প্রত্যেকটি ছবিই হয়েছে একেকটি ইতিহাস।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইরানে ফিরে আসেন আব্বাস। ইরান বিপ্লব কাভার করেছেন অত্যন্ত সাহসিকতার সাথে। বিপ্লব শেষে স্বেচ্ছায় নিজ দেশ ছেড়ে পাড়ি জমান ফ্রান্সে। ১৭ বছর পর তিনি ১৯৯৭ সালে দেশে ফিরে প্রকাশ করেন “ইরান ডায়েরি ১৯৭১-২০০২” যা ইরানি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ আর্কাইভ হিসেবে সর্বজন স্বীকৃত।






