বিনোদন

চলে গেলেন ‘আমার ছবি’র নির্দেশক ও সাংবাদিক দীপেন

চ্যানেল আই অনলাইন সাংবাদিক ও নির্দেশক দীপেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও নির্দেশক দীপেনের কালো-সাদা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক, গবেষক শামীম আলম দীপেন (৬৩) আর নেই। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে চ্যানেল আইয়ের ভিন্নমাত্রার অনুষ্ঠান ‘আমার ছবি’র নির্দেশক ছিলেন।

মঙ্গলবার রাত ১০ টায়, জুরাইনের অনির্বাণ ক্লাব মাঠে তার জানাজা শেষে, জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার জানাজায় নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাচসাস নির্বাচিত পরিষদের লিটন এরশাদ, আহমেদ তেপান্তর ও চ্যানেল আইর অনজন রহমান সহ মরহুমের এলাকাবাসীসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি বাচসাস সিনিয়র সদস্য, নিরাপদ সড়ক চাইয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ‘বাচসাস , নিরাপদ সড়ক চাই , বাংলাদেশ কালচারাল রিপোর্টার এসোসিয়েশন ও টেলিভিশন রিপোর্টার এসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাব শোক প্রকাশ করেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…