চলে গেলেন অস্ট্রেলিয়ার ‘গোল্ডেন গার্ল’

অস্ট্রেলিয়ার একজন নারী খেলোয়াড়ের ছবি, তিনি হাসছেন এবং মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়ার ‘গোল্ডেন গার্ল’ খ্যাত কিংবদন্তি অ্যাথলেট বেটি কাটবার্ট মারা গেছেন। দীর্ঘদিন স্কেরোসিস রোগের সঙ্গে লড়াই করে রোববার ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলিম্পিকে চারবারের সোনাজয়ী।
কিংবদন্তি অ্যাথলেটের মৃত্যুতে শোকার্ত অ্যাথলেটিকস সংস্থা। শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও। শোক বার্তায় বলেছেন, কাটবার্ট ছিলেন ‘ভেতরে ও বাইরের চ্যাম্পিয়ন’।
১৯৬৯ সালে স্কেরোসিস রোগ ধরা পড়ার পর থেকেই হুইলচেয়ারে জীবন কাটিয়েছেন কাটবার্ট। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে মাত্র ১৮ বছর বয়সে ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছিলেন তিনি।
চোটের কারণে ১৯৬০ অলিম্পিকে অবসর নিয়েছিলেন। পরে অবসর ভেঙে ফিরে এসেছিলেন টোকিওর আসরে। সেখানে ৪০০ মিটারে জীবনের শেষ দৌড় জিতে কাটবার্ট ইতিহাস গড়েছিলেন। অলিম্পিকে পুরুষ ও নারী অ্যাথলেটিকসের ইতিহাসে কাটবার্টই এখনো ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটারে সোনাজয়ী একমাত্র অ্যাথলেট।



