চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৩:৩০ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শিশুকিশোর সমাবেশে তিনি শিশুদের আগামী দিনে দেশ পরিচালনার জন্য যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

শিশুকিশোর সমাবেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা, এদেশের কৃষ্টি, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, ৪৫ বছরের পথচলায় বাংলাদেশের অর্জন, অগ্রগতি স্বাধীনতা দিবসে শিশুকিশোরদের দৃষ্টিনন্দন আর মনমাতানো ডিসপ্লেতে এসবই ফুটিয়ে তোলা হয়।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত জাতীয় শিশুকিশোর সমাবেশে শিশু-কিশোরদের এসব ডিসপ্লে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুসহ লাখো শহীদদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ী জাতি কখনই পিছিয়ে থাকতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘চলুন সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি। আজ বাংলাদেশ এগিয়ে গেছে, বিশ্বে মর্যাদার আসন পেয়েছে। এই অর্জনকে ধরে রেখে আমরা সামনে আরও এগিয়ে যাবো। কেউ যেনো আর আমাদেরকে কখনো অবহেলা করতে না পারে। বিশ্বে আমরা মর্যাদার সাথে মাথা উঁচু করে চলবো। সেভাবেই আমরা দেশকে গড়ে তুলবো’।

প্রধানমন্ত্রী বলেন, এই শিশুরাই হবে আগামী দিনে দেশের কর্ণধার। তাই আগামী দিনে দেশ পরিচালনার জন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে।

Reneta

তিনি আরও বলেন, ‘তোমাদের মনে রাখতে হবে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা একটি বিজয়ী জাতি। কোনোদিক থেকে আমরা পিছিয়ে থাকবো না। আমরা এগিয়ে যাবো। বিশ্বে আমাদের অবস্থান যেনো আরও সুদৃঢ় হয়, আত্মমর্যাদাশীল হয় সেভাবে আমরা নিজের দেশকে গড়বো এবং তোমরাও নিজেদেরকে গড়ে তুলবে। কারণ আজকে তোমরা ছাত্র-ছাত্রী-শিশু, আগামী দিনে তোমরাইতো কর্ণধার হবে। লেখাপড়া শিখতে হবে, অভিভাবকের কথা শুনতে হবে, খেলাধূলা-সংস্কৃতি চর্চা থেকে শুরু করে সব কিছুতেই মনোনিবেশ করতে হবে যেনো মানুষের মতো মানুষ হতে পারো’।

এর আগে সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশের উদ্বোধন করে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সমাবেশ পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীস্বাধীনতা দিবস ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তনু হত্যার প্রতিবাদে টরন্টোতে মানববন্ধন

পরবর্তী

স্বাধীনতার চেতনায় ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

পরবর্তী

স্বাধীনতার চেতনায় ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

কলকাতায় স্বাধীনতা দিবস উদযাপন

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT