দেশের অনেক এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় দুর্গত মানুষদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ফেসবুকে তিনি লিখেন, “ঘরবাড়ি গ্রাম তলিয়ে যাবার পর একমাত্র আশ্রয় ছিল রাস্তা। এবার এখানেও ঠাঁই নাই। দেশের অনেক এলাকা ডুবে গেলেও ঢাকা শহর এখনো ঠিক আছে। সুতরাং চেপে যাও। কারো কোনো সাড়া শব্দ নেই। কিন্তু এভাবে আর কতোদিন?
ঘরে বসে থাকা সম্ভব হচ্ছে না। তরুণরা উদ্যোগ নিচ্ছে সশরীরে চরাঞ্চলের ঘরে ঘরে গিয়ে সহায়তা পৌঁছে দেবার। আমিও যাচ্ছি তাদের সাথে। চলুন যার যা আছে তাই নিয়েই নেমে পড়ি।”







