বাংলাদেশ

চলাচলের বিধিনিষেধ বাড়লো আরও এক সপ্তাহ

নগরীর শান্ত সড়ক ও দোকানপাট, যেখানে দোকানগুলো বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কবরী রোড। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা ৫ মে পর্যন্ত কার্যকর থাকবে।

আগামীকাল এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

সোমবার মন্ত্রী বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮দিনের লকডাউন হয়। সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে। এরপরও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন দেওয়া হয়।

বিষয়:করোনাভাইরাস লকডাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…