বাংলাদেশ

চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন

বাংলাদেশের রাস্তায় মানুষ ও যানবাহনের ভিড়, চলমান বিধিনিষেধ শিথিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাস্তায় মানুষ ও যানবাহনের ভিড়, চলমান বিধিনিষেধ শিথিলের সময়ের ছবি, যেখানে মানুষজন চলাফেরা করছে ও ট্রাফিকের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোরবানীর ঈদ ও জীবন যাত্রার কথা বিবেচনা করে চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৫ জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল হবে। পরবর্তীতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বর্তমান বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দিয়ে নতুন এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন প্রজ্ঞাপনে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কারখানাও বন্ধ রাখার কথা বলা হয়েছে।

উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই সময়ে সকল পযটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে।

এ সময়েও অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওযা যাবে না। মসজিদে নামাজ পড়ার বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।

বিষয়:করোনাভাইরাস প্রজ্ঞাপন বিধিনিষেধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…