চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলমান আন্দোলনের মধ্যেও সড়কে এত মৃত্যু!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

দেশের সড়ক, মহাসড়কগুলো বহু আগে থেকেই যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঢাকায় সম্প্রতি গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এখনও আন্দোলন চলছে। এরমধ্যেও দেশে সড়কে মৃত্যুর ঘটনা থেমে নেই। ছুটির দিনেও দেশের একাধিক জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় এক অটোরিক্সার যাত্রী ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। নিহত ওই ছাত্রী গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাফিজা আক্তার। শুক্রবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডের গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে ভালিয়াটা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় ওই অটোরিক্সায় থাকা হাফিজা আক্তার ঘটনাস্থলে নিহত হয়।’

অন্যদিকে ‘চাঁদপুরের হাজীগঞ্জে এলাকায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন: সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)। তারা সবাই কুমিল্লা চান্দিনার বেলাশর এলাকার বাসিন্দা। তারা চাঁদপুর শহরর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসছিলেন।’

টাঙ্গাইল ও চাঁদুপরের দু’টি দুর্ঘটনায়ই ট্রাক ও বাস ছোট যানবাহনগুলোকে চাপা দিয়েছে। চালকদের অস্থিরতা ও অদক্ষতা এর কারণ হতে পারে। আবার সড়ক-মহাসড়কে চলাচলের অনুপযোগী যানবাহনও দিন দিন বেড়েই চলেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বলতে গেলে এসব যানবাহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণই নেই। জীবন দিয়ে এর কুফল ভোগ করছেন সাধারণ মানুষ।

এ দু’টো দুর্ঘটনার খবর গণমাধ্যমে এসেছে মাত্র, প্রকৃত দুর্ঘটনার চিত্র আরও ভয়াবহ। কারণ, সব দুর্ঘটনার খবর সংবাদমাধ্যমে আসে না। সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করতে পারলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে বলে আমরা মনে করি। মালিক, চালক ও যাত্রীদের আরও সচেতনতা বাড়াতে যথাযথ কর্মসূচি হাতে নেয়ার বিকল্প নেই। প্রয়োজনে কঠোর হতে হবে। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT