চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত বাসে নার্সকে গণধর্ষণের আলমত মিলেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, বাংলাদেশ
A A

ঢাকা থেকে নিজের বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে শাহিনূর আক্তার তানিয়াকে গণধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছেন চিকিৎসকরা।

সোমবার রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের এ নার্সকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে স্বর্ণলতা পরিবহণের চালক ও সহকারীর বিরুদ্ধে। এরই মধ্যে এলাকাবাসীর বিক্ষোভের মুখে তাদেরকে আটক করেছে পুলিশ। তারা হলেন চালক নুরুজ্জামান (৩৯) ও সহকারী লালন মিয়া (৩৩)।

এ ঘটনায় গাড়ির চালক ও তার সহকারীসহ চারজনকে আসামি করে  বাজিতপুর থানায় মামলা করা হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ হাবিবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, হত্যার আগে তানিয়াকে গণধর্ষণ করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে এর আলামত পাওয়া গেছে।

কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, বাসে একা পেয়ে তানিয়া গজারিয়া এলাকায় গাড়ীর চালক ও সহকারী তাকে ধর্ষণের পর করে রাস্তায় ফেলে দেয়। সেখান থেকে এলাকাবাসী তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানিয়ার বড় ভাই বাদল মিয়ার অভিযোগ, ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে তার বোনকে হত্যা করা হয়েছে।

Reneta

শাহিনুর আক্তার তানিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার রাতে ঢাকা থেকে স্বর্ণলতা পরিবহনের ওই বাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কটিয়াদীতে বাসটি পৌঁছানোর পর তানিয়া ও অন্য দুই যাত্রী ছাড়া সবাই নেমে যায়। পরে উজানচর এলাকায় ওই দুই যাত্রীও নেমে যায়। শেষ পর্যন্ত বাসে তানিয়া একাই ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT