চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত ট্রাক থেকে কাঠের গুঁড়ি পড়ে ৩ পথচারীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
কাঠের গুঁড়ি

পাবনা সদর উপজেলার নূরপুর বাইপাস মোড়ে চলন্ত ট্রাক থেকে কাঠের গুঁড়ি পড়ে ৩ পথচারী ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহিন(৫০), আটলংকা গ্রামের উম্বর আলীর ছেলে আহম্মদ আলী(৪৮) ও জগতলা গ্রামের মো: সোহরাবের ছেলে শহীদ(৪৫)। গুরুতর আহত অপর শ্রমিক মো: জফির(৬০)কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জফির চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের মো: হোসেন মন্ডলের ছেলে। হতাহতদের সবাই পেশায় দিনমজুর।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, সকালে কাঠের গুঁড়ি ভর্তি করে একটি ট্রাক (যশোর-ট-১১৩৭৫১) পাবনা শহর থেকে যশোরে যাচ্ছিল। সকাল ৬টার দিকে ট্রাকটি পাবনা শহরতলীর নূরপুর বাইপাস মোড়ে ( এআর সিমেন্ট কারখানার কাছে) পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। এসময় ট্রাক থেকে কাঠের গুঁড়ির দড়ি ছিঁড়ে পথচারীদের গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হন। তারা কাজের সন্ধানে পাবনা শহরে যাচ্ছিলেন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় পাবনা ফায়ার স্টেশন।

পাবনা থানার ওসি (তদন্ত) মো: জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাবনা থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাকনিহতমৃত্যুসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

নারী আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে মারা সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT