বর্ষায় চলনবিল মানে বিস্তীর্ণ জলাধার। এখানে নৌকা শুধু যোগাযোগের বাহন নয়, ঈদের নামাজ, জানাযার নামাজ, কিংবা অন্যান্য আনুষ্ঠানিকতাও চলে ভাসমান নৌকায়। মধ্য চলনবিলে গড়ে উঠেছে দোতলা ঈদগাহ। বর্ষায় চলনবিলের বেশিরভাগ গ্রামে ঈদের জামাত নৌকায় হলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের তিন গ্রামের মানুষ এবার ঈদের নামাজ পড়বেন ওই ঈদগাহে।






