চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মেয়াদেই মেঘনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন: পানিসম্পদ উপমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

বর্তমান সরকারের চলতি মেয়াদেই শরীয়তপুর-চাঁদপুর পয়েন্টে মেঘনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

তিনি বলেন: পদ্মাসেতুর কার্যক্রম শুরুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘনা সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন।

শুক্রবার ‌‘শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা’র দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী। রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরায় ওই অনুষ্ঠান হয়।

এসময় উপমন্ত্রী বলেন: শরীয়তপুর-চাঁদপুর পয়েন্টে মেঘনা সেতু হলে শুধু ওই দুটি জেলাই নয়; দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে পূর্বাঞ্চলের জেলাগুলোর মধ্যে যোগাযোগ বিপ্লব ঘটবে। এজন্যই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পয়েন্টে সেতু নির্মাণের পরিকল্পনা করছেন।

তিনি আরও বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কীতে মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হয়েছে। যারা মুজিববর্ষ পালন করছে না, যারা জাতির পিতাকে অস্বীকার করতে চায়, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্র্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।

Reneta

তিনি বলেন: ১০ জানুয়ারী জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের দিন প্রকৃত বিজয়ের দিন। মূলত বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার দিনটিতে স্বাধীনতা পূর্ণতা পায়।

সাইফুল আলম আরও বলেন: দেশে ৩৫টি টিভি চ্যানেল, তিন হাজার পত্রিকা আর অসংখ্য অনলাইন গণমাধ্যম রয়েছে। গণমাধ্যমের বিকাশ ঘটলেও এই সেক্টরে অর্থনৈতিক বিকাশ ঘটেনি।

শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা’র সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আনিছুর রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্সের কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কেএম আজিজুর রহমান ও যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজম।

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শরীয়তপুরের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মাসেতুমেঘনা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT