বিনোদন

হিন্দি ছবি করার ‘সময় নেই’ প্রিয়াংকার!

প্রিয়াংকা চোপড়া ও মাধু চোপড়া

প্রিয়াংকা চোপড়া ও মাধু চোপড়া

এ বছর হিন্দি ছবি করার মতো কোন সময়ই নাকি বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার হাতে নেই। এমনটাই জানালেন তার মা মাধু চোপড়া।

তিনি বলেন, ‘প্রিয়াংকা বর্তমানে হলিউড নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাই এ বছর সঞ্জয়লীলা বানসালির গুস্তাকিয়া ছবিতে কাজ করার মতো সময় তার হাতে নেই।’

প্রিয়াংকার মা বলেন, ‘ছবিটির স্ক্রিপ্ট বেশ সুন্দর। আশা করছি সঞ্জয়লীলা বানসালি বিষয়টিকে ফুটিয়ে তুলবেনও বেশ সুন্দরভাবে।’

তবে প্রিয়াংকাকে ছবিটিতে কাজ করতে বলা হলে তিনি নাকি এ বছর কোন সময়ই বের করতে পারবেন না বলিউড ছবির জন্য এমন কথা মাকে জানান। অন্যদিকে ছবিতে কাজ না করতে পারা প্রিয়াংকা-সঞ্জয়ের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান মাধু।

এর আগে বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছিল সঞ্জয়লীলা বানসালির ‘গুস্তাকিয়া’ ছবিতে কাজ করবেন প্রিয়াংকা। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণা এলো প্রিয়াংকা নয়, থাকছেন ঐশ্বরিয়া। ছবিতে ঐশ্বরিয়া ফুটিয়ে তুলবেন ঔপন্যাসিক অমৃতা প্রীতমকে। আর ছবিটি হবে হিন্দি কবি ও গীতিকার সাহির লুধিয়ানির জীবনী নিয়ে।

তবে কি প্রিয়াংকার বাদ পড়ার খবরের পরিপ্রেক্ষিতে এমন ঘোষণা এলো তার মায়ের তরফ থেকে-এমন কথাই এখন অনেকের মুখে মুখে। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:প্রিয়াংকা চোপড়া বলিউড হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…