বিনোদন

চলতি বছরে তিন সিনেমায় ‘মাসুদ রানা’র সাজ্জাদ

তিনজন যুবক বিভিন্ন স্টাইলের পোশাক ও চুলের স্টাইল দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন যুবক বিভিন্ন স্টাইলের পোশাক ও চুলের স্টাইল দেখাচ্ছেন, যা সিনেমার চরিত্রের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন বড়পর্দায় নিজেকে মেলে ধরতে যাচ্ছেন। চলতি বছরে তিনি তিনটি সিনেমায় কাজ করছেন।

‘কে হবে মাসুদ রানা?’ রিয়েলিটি শোয়ের প্লাটফর্ম থেকে বেরিয়ে সাজ্জাদ শুরু করতে যাচ্ছেন হলিউড ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘এমআর নাইন- মাসুদ রানা’ ছবির কাজ। তার চরিত্রটি সিক্রেট এজেন্টের। জুলাই থেকে ছবিটির শুটিং শুরুর কথা।

চ্যানেল আই অনলাইনকে সাজ্জাদ বলেন, এমআর নাইন ছাড়াও জাজ থেকে ‘মোনা’ নামে আরেকটি ছবি হবে। সেখানেও আমি থাকবো। চূড়ান্ত হয়েছে। এছাড়া শাপলা মিডিয়ার একটি নতুন সিনেমায় কথা চলছে। এস আই খানের পরিচালনায় ছবির নাম ‘অরণ্যে রোদন’। এখনো সাইন করিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে এই তিনটি ছবি করবো।

সিনেমার জন্য নাটকে কাজ করছেন না বলে জানিয়েছেন সাজ্জাদ হোসেন। তিনি বলেন, জুলাই থেকে এমআর নাইন করবো। এখন পুরিপুরি এর জন্য প্রস্তুতি নিচ্ছি। অরণ্যের রোদনের কাজটি ঠিকঠাক থাকলে ঈদের পরেই শুটিংয়ে নামবো। সিনেমার জন্য নাটকে কাজ করছি না। গত ভালোবাসা দিবসের জন্য এক্সক্লুসিভ একটি নাটকে কাজ করেছিলাম ও একটি মিউজিক ভিডিও করেছিলাম।

তিনি বলেন, আমার পূর্ণ মনোযোগ সিনেমাতে। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো সিনেমায় কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। কাজ দিয়েই বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই।

বিষয়:কে হবে মাসুদ রানা চ্যানেল আই জাজ নাটক মাসুদ রানা সাজ্জাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…