চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি অর্থবছরে বাড়তি প্রায় ১ হাজার কোটি টাকা আয়কর আদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A
আয়কর রিটার্ন

জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬ করদাতা তাদের রিটার্ন জমা দিয়েছেন। যা গত অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। গত অর্থবছরে ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন।

তবে রিটার্ন জমার পাশাপাশি বর্ধিত সময় চেয়ে আবেদন করেছেন আরো দুই লাখ ৭৯ হাজার ৬২৬ জন করদাতা। এই সংখ্যা যোগ করলে মোট রিটার্ন জমার পরিমাণ হওয়ার কথা সাড়ে ১৮ লাখ ৩৭ হাজার।

রিটার্ন দাখিলের পাশাপাশি বেড়েছে কর আদায়ের পরিমাণও। এবার মোট কর আদায় হয়েছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা, যা গত বছরের চেয়ে ২৮ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত বছর কর আদায় হয় ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ।

Banglabid

বৃহস্পতিবার রাত পর্যন্ত করদাতারা রিটার্ন দাখিল ও কর প্রদান করেছেন। শুক্রবার এনবিআর থেকে এসব তথ্য জানানো হয়।

এছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত ই-টিন নিবন্ধন করেছেন ৩২ লাখ ৩৪ হাজার ৬৫৪ জন। যা গত বছরের চেয়ে ৩ লাখ ১০ হাজার ৭১৫ জন বেশি।

তবে বৃহস্পতিবার রাত ৮টার পরও রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর কর অঞ্চলে বেশ কিছু রিটার্ন জমা পড়েছে। সে হিসাব রোববার জানানো হবে বলে জানা গেছে।

Reneta

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, যারা রিটার্ন জমা দেননি এবং সময় বাড়ানোর আবেদন করেননি তাদেরকে এখন জরিমানাসহ রিটার্ন জমা দিতে হবে।

গত ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ সারা দেশে আয়কর মেলায় ২ হাজার ২১৭ কোটি টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন সাড়ে ৩ লাখের মতো করদাতা। এরপর ১২ নভেম্বর থেকে কর অঞ্চলগুলোতে শুরু হয় আয়কর মেলা। ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ট্যাক্স কার্ড বিতরণের আবেদন সংগ্রহ করা হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এসব আবেদনকারীদের কার্ড দেওয়া হবে। শেষ দিন বৃহস্পতিবার পালিত হয় আয়কর দিবস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়কর রিটার্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT