বিনোদন

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুশফিকুর রহমান গুলজারের পদত্যাগের ঘোষণা

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুশফিকুর রহমান গুলজারের পদত্যাগের ঘোষণা

মুশফিকুর রহমান গুলজার

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। একই সঙ্গে তিনি যৌথ প্রযোজনায় নির্মিত ছবির প্রিভিউ কমিটি থেকেও পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার বিকালে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলনে এমটাই জানালেন তিনি। ​এ সময় আরও উপস্থিত ছিলেন আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ চলচ্চিত্র ঐক্যজোটের আরও অনেকে।

মুশফিকুর রহমান গুলজার জানান, যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র দেওয়ার প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন।

তিনি বলেন, ‘প্রিভিউ কমিটি স্পষ্ট জানে দুটি ছবিতে যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি। সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আমি এর প্রতিবাদ করেছিলাম। কিন্তু তথ্যমন্ত্রীর ব্যক্তিগত স্বার্থের জন্য এবং তারই নির্দেশে প্রিভিউ কমিটি ছবি দুটিকে ছাড়পত্র দিয়েছে। তথ্যমন্ত্রী চলচ্চিত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’

তিনি আরও বলেন, ‘শিগগিরই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব। তাকে আমরা সব জানাব। আমরা এখন তার ​কাছ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যাশা করব।’

বিষয়:চলচ্চিত্র পরিচালক সমিতি মুশফিকুর রহমান গুলজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…