বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণিমা-রিয়াজ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণিমা-রিয়াজ

আগামী ফেব্রুয়ারি  মাসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একই প্যানেলে নির্বাচন করবেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা পূর্ণিমা। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে কার্যকরী সদস্য হিসেবে তারা নির্বাচন করবেন।

রিয়াজ-পূণিমার নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন এ প্যানেলে সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তিনি ফেসবুকে লিখেন, ‘অনেক অনেক কৃতজ্ঞতা রিয়াজ ভাই ও পূর্নিমা ম্যাডাম। আমরা এবার সবাই মিলে শিল্পী সমিতিকে অনেক কার্যকর একটা সংগঠন হিসেবে দাড় করাতে চাই কারণ নীতিগতভাবে আমরা এক’।

নির্বাচনের শুরু থেকে মিশা ও জায়েদ প্যানেল  ‘নীতিগতভাবে আমরা এক’ এই স্লোগানকে ধারণ করে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেলে হয়েছে। একটি প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন ওমর সানি-ফেরদৌস। অন্য প্যানেল থেকে মিশা সওদাগর ও জায়েদ খান।

বিষয়:অভিনেতা-অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…