চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের ক্ষতি নিয়ে বলার জন্য আমি সঠিক ব্যক্তি নই: রিয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ০৩, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের ফলে চলচ্চিত্রে যে ক্ষতি হচ্ছে তার চেয়ে সমগ্র দেশে যে ক্ষতি হয়েছে সেটাই বড় বিষয়। এমনটাই মনে করেন চিত্রনায়ক রিয়াজ।

রবিবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সাথে মুঠোফোনের আলাপে জনপ্রিয় এ তারকা বলেন, চলচ্চিত্রে তো ক্ষতি হচ্ছেই। শুটিং বন্ধ, সিনেমা হলগুলো বন্ধ। তার চেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে পুরো দেশ তথা গোটা বিশ্ব। সবকিছু বন্ধ থাকায় দেশের যে ক্ষতিটা হচ্ছে সেটাই আমার কাছে মূখ্য।

যোগ করে এক সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা এ নায়ক বলেন, চলচ্চিত্রের যে ক্ষতি হয়েছে সেটা নিয়ে ভাবার জন্য এ অঙ্গনে যারা নেতা-নেত্রী আছেন তারা ভালো বুঝবেন। আমি একজন অভিনেতা মাত্র, এই ক্ষতি নিয়ে বলার জন্য আমি সঠিক ব্যক্তি নই।

এদিকে করোনাভাইরাসের কারণে বিভিন্ন সেক্টরে যে ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনা ঘোষণা করলেও চলচ্চিত্রাঙ্গনে এখনো এমন কোনো ঘোষণার কথা শোনা যায়নি। সরকারি প্রণোদনার বিষয়ে জানতে চাইলে রিয়াজ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিচক্ষণ মানুষ এবং অত্যন্ত যুগোপযোগী নেত্রী। উনি জানেন কার কী প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী যথাসময়ে ব্যবস্থা করে দেবেন। প্রণোদনা নিয়ে এর বেশি কিছু বলার নেই।

করোনার প্রসঙ্গে রিয়াজ বলেন, বাংলাদেশের সচেতন নাগরিকরা যেভাবে ঘরে দিন কাটাচ্ছেন আমিও সেভাবেই দিন পার করছি। এটি একটি বিশ্ব দুর্যোগ। এ দুর্যোগে প্রথম বিষয় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘরে থাকতে হবে। সরকারি নিয়ম না মানলে মহামারি ধারণ করবে। তখন সেই দুর্ভোগ দেশের ১৮ কোটি মানুষকে পোহাতে হবে।

মানুষের কাছে নিজের চাওয়া জানিয়ে রিয়াজ বলেন, মানুষ করোনাকে যতোটা সহজভাবে নিচ্ছে এটা সহজ কিছু নয়। মানুষ ঘরে থাকুক। ভালো থাকুক। এটাই আমি চাই। একটু সচেতন হলেও নিজে ও পরিবারকে বাঁচানো সম্ভব হবে।

ট্যাগ: করোনাচলচ্চিত্রচিত্রনায়কপ্রণোদনাপ্রধানমন্ত্রীরিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাসের কারণে লাখো শিশুর টিকাদান কার্যক্রম ঝুঁকিতে

পরবর্তী

ইরফানের অভিনয় দেখেই সিনেমায় এসেছিলেন ফাহাদ

পরবর্তী

ইরফানের অভিনয় দেখেই সিনেমায় এসেছিলেন ফাহাদ

রমজান

রোজা রাখার উপকারিতা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT