চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র থেকে দূরে কেন আঁচল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়িকা আঁচলের সমসাময়িক নায়িকারা ব্যস্ত নিজেকের ফিল্মি আঁখের গোছাতে। অনেকেই আবার রেসের ঘোড়ার মতো ছুটছেন। লক্ষ্য একটাই, ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠিত করা, শীর্ষ আসন অর্জন করা। কেউ আবার নানামাত্রিক কাজকর্মে দিয়ে সারাবছর থাকতে চান আলোচনায়। ঢাকাই সিনেমার অন্য নায়িকারা যখন ক্যারিয়ার নিয়ে মোহাচ্ছন্ন, ঠিক তখন চলচ্চিত্র থেকে রীতিমত দূরে সরে আছেন জনপ্রিয় অভিনেত্রী আঁচল।

আঁচলের এই নিরবতা চলচ্চিত্র বোদ্ধাদের ভাবাচ্ছে। শিল্পী সংকটের এই ক্রান্তিকালে কেন আঁচল নিজেকে মোড়কে বেঁধে রাখছেন সেটা নিয়েও কপালে চিন্তার ভাজ পড়ছে অনেকের। তবে চলচ্চিত্র থেকে দূরে থাকা নিয়ে আঁচলের যেন কোনো মাথাব্যাথা নেই। তিনি আছেন রিলাক্স মুডে! শুক্রবার দুপুরের চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন আঁচল। মনে জমে থাকা কিছু অভিমান নিয়ে জানান, কেন তিনি রঙিন দুনিয়া থেকে দূরে রয়েছেন।

আঁচল বলেন, যখন নিয়মিত কাজ করতে চেয়েছি তখন কেউ কাজে নেয়নি। অনেকবার ভালো সুযোগ পেয়ে হোঁচট খেয়েছি। এখন আমি দূরে সরে এসেছি, সবাই আমাকে ডাকছে, খুঁজছে। মিডিয়াটা অনেক ক্রিটিকাল একটা জায়গা। হাতে গোনা কয়েক বছরের ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি, জেনেছি।

কেন দূরে গেলেন? প্রশ্নে আঁচল বলেন, এখন ভালো লাগছে না বলে কাজ করছি না। সেজন্যই দূরে। এছাড়া অন্য কোনো কারণ নেই। চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও সেখানকার মানুষদের সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে।

আঁচল আদৌ চলচ্চিত্রে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়! তিনি বলেন, এখন অন্য কোনো কাজের প্ল্যানিং নেই। আর চলচ্চিত্রে আমার নতুন কোনো খবর নেই জানানোর মতো। আর বলার মতো কিছুই করছি না। আমি ঢাকাতেই আছি, মাঝেমধ্যে খুলনার ডুমুরিয়া গ্রামের বাড়িতে বেড়াতে যাই।

অনেকটা হতাশার সুরে আঁচল জানান, এমনি তিনি কোনো ছবি করছেন না। অন্য পেশায় নিজেকে ঠেলেও দিচ্ছেন না। তিনি বলেন, যদি কোনো সময় প্রয়োজন মনে করি তখন চলচ্চিত্রে ব্যাক করবো। এখন আমি চলচ্চিত্রে ব্যাক করার প্রয়োজন মনে করছি না।

Reneta

২০১১ সালে ‘ভুল’ ছবির মাধ্যমে ঢাকাই চিত্রপুরীতে অভিষেক হয় আঁচলের। ওই বছরই ‘বেইলী রোড’ নামে আরো একটি ছবিতে অভিনয় করেন তিনি। ওই দুই ছবির মাধ্যমে জ্বলে উঠতে না পারলেও আঁচলের নামের আগে যোগ হয় চিত্রনায়িকা তকমা। এরপর চিত্রপরিচালক শাহীন সুমনের জটিল প্রেম ছবির মাধ্যমে বাপ্পী চৌধুরীর সঙ্গে অভিনয় করেন। ছবিটি মুক্তির পর বদলে যায় আঁচলে চিত্রপট।

এরপর বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে আঁচল অভিনয় করেন প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, আজব প্রেম, গুন্ডা দ্য টেরোরিস্ট ও সুলতানা বিবিয়ানা ছবিগুলো মুক্তি পায়। আগামীতে এই জুটির সপ্তম ছবি দাগ রয়েছে মুক্তির অপেক্ষায়। এই ছবিটি ছাড়া আঁচলের হাতে কোনো ছবিও নেই। আঁচল অভিনীত সর্বাধিক ছবির নায়ক বাপ্পী চৌধুরী। এই নায়ক নিজেও আঁচলকে চলচ্চিত্রে ‘মিস’ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁচলঢাকাই ইন্ডাস্ট্রিবাপ্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT