চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমকে ভরা চূড়ান্ত অস্কার মনোনয়নে ‘মি টু’ প্রভাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

৯০তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় রয়েছে চমক। রয়েছে তিরস্কারের সুযোগ। তেমনি মনোনয়নের মাঝে সুস্পষ্ট ‘মি টু’ আন্দোলনের প্রভাব। সর্বাধিক ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে গুইলারমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’। দ্বিতীয় সর্বাধিক আটটি বিভাগে মনোনীত হয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’।  অন্যদিকে  সাতটি মনোনয়ন এসেছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’র বাক্সে। এবারের অস্কারে সেরা ছবির বিভাগে ৯টি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে। তিরস্কারের সুযোগ করে দিয়েছে অন্যদিকে অস্কারের ইতিহাসে সিনেমাটোগ্রাফিতে প্রথমবারের মত কোন নারী সিনেমাটোগ্রাফারের মনোনয়ন ঘোষণা হয়েছে। চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন র‌্যাচেল মরিসন। যোগ্যতার পাশাপাশি এটি গত বছর যৌন হয়রানী এবং অসমতার বিরুদ্ধে গড়ে ওঠা হলিউড অভিনেত্রীদের আন্দোলন ‘মি টু’র প্রভাব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার  অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে এ তালিকা ঘোষণা করেন ব্রিটিশ অভিনেতা অ্যান্ডি সার্কিস ও মার্কিন অভিনেত্রী টিফানি হ্যাডিশ। দুজনকে পরিচয় করিয়ে দেন অ্যাকাডেমি সভাপতি জন বেইলি।

সর্বাধিক ১৩টি বিভাগে মনোনীত গুইলারমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আগামী ৪ মার্চ  আমেরিকার লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে জাঁকজমক পূর্ণ ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। জিমি কিমেল এর উপস্থাপনায় এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।

আদৌ বদল হলো অথবা…

২০১৫ এবং ১৬ সালের অস্কার মনোনয়নে নারীদের কম মনোনয়ন এবং সাদাদের আধিক্য নিয়ে তীব্র সমালোচনা হয় ‘অস্কার সো হোয়াইট’ হ্যাশট্যাগে। যার পরিপ্রেক্ষিতে একাডেমী সম্প্রতি তার সদস্য তালিকা বিস্তৃত করে। এত বিভিন্ন জাতিসত্তা, বয়স এবং লিঙ্গ সমতা আনয়নে পদক্ষেপ নেয় একাডেমী। যার ফল দেখা যায় সেরা তালিকা বাছাইয়ে। তবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা স্বত্বেও বদল কি কিছু এসেছে? পরিসংখ্যানে লক্ষণীয় বিশেষ ব্যবস্থা গ্রহণের পরও ২০১৭ সালের অস্কার মনোনয়নে মনোনীত হয়েছে পুরুষ ৭২ শতাংশ এবং শ্বেতাঙ্গ ৮৭ শতাংশ।

৯০ বছরের অস্কার ইতিহাসে সেরা সিনেমাটোগ্রাফারে প্রথম মনোনীত নারী র‌্যাচেল মরিসন

আবার বদলের সূচনা যে হয়নি তাও কিন্তু নয়। গত বছর হলিউডসহ বিশ্ব কাঁপিয়ে দেওয়া ‘মি টু’ আন্দোলনের প্রভাব ৯০ তম অস্কারের মনোনয়নে স্পষ্ট। অস্কারের ৯০ বছরের ইতিহাসে সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনীত হয়েছেন র‌্যাচেল মরিসন।  ছবিটির পরিচালক ডিরিস হলেও তিনি পরিচালনার জন্য মনোনীত না হয়ে অ্যাডাপ্টেড চিত্রনাট্যের জন্য যৌথভাবে ভার্জিল উইলিয়ামসের সঙ্গে মনোনীত হয়েছেন।

Reneta

গোল্ডেন গ্লোবে কোন নারী পরিচালক সেরা মনোনয়নে না থাকায় উষ্মা প্রকাশ করা গ্রাটা গ্যারউইগস অস্কারে সেরা নির্মাতার মনোনয়ন পেয়েছেন । যদি তিনি জেতেন তবে অস্কারের ইতিহাসে পঞ্চম বিজয়ী নারী নির্মাতা। ৮৯ বছর বয়স্ক বেলজিয়ান পরিচালক আগনেস ভার্দা পুরস্কারের ইতিহাসে সবচেয় বয়স্ক হিসেবে মনোনয়ন পেয়েছেন তার পরিচালনায় প্রামাণ্যচিত্রের জন্য।

তবে বৈষম্য দূর করতে একাডেমীকে আরও বহুদূর হাঁটতে হবে।

চমক এবং তিরস্কারের মনোনয়ন

সেরা চলচ্চিত্রের তালিকায় থাকা ‘থ্রি বিলবোর্ড’ এর লেখক ও পরিচালক লন্ডনে জন্ম নেওয়া মার্টিন ম্যাগডোনাগ সেরা পরিচালকের তালিকায় নেই। যা মনোনয়নের অন্যতম হেয়ালিভরা চমক। অন্যদিকে ফ্যাশন ভিত্তিক পিরিয়ড সিনেমা ‘ফ্যান্টম থ্রেড’ এর অভিনেত্রী ব্রিটেন এর লেসলি ম্যানভিলের বাছাই চমকে দিয়েছে চলচ্চিত্র পর্যবেক্ষকদের। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ছবিটি সেরা ছবি, পরিচালকসহ চারটি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হওয়াটা আশার চাইতেও বেশি।

সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া কৃষ্ণাঙ্গ অভিনেতা ডেনজেল ওয়াশিংটন

তিরস্কারের জায়গা হিসেবে রয়েছে সেরা অভিনেত্রী বা সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন মিলেনি কোন অশ্বেতাঙ্গের। সেরা অভিনেতায় দুজন কৃষ্ণাঙ্গ ডেনজেল ওয়াশিংটন এবং ব্রিটেনের ড্যানিয়েল কালুয়া মনোনয়ন পেয়েছেন। সেরা পার্শ্ব অভিনেত্রীতে মিলে দুই কৃষ্ণাঙ্গ অভিনেত্রীর মনোনয়ন। আবার সেরা পরিচালক হিসেবে জর্ডান পিলেস এর মনোনয়ন গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। কারণ তিনি অস্কারের ইতিহাসে পঞ্চম কালো পরিচালক যিনি মনোনয়ন পেলেন। তার পরিচালনায় ‘ইউ ডিড দিস’ চলচ্চিত্রটি চারটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ চলচ্চিত্রে শেষ মূহুর্তে ঢুকেছেন প্লামার। কেভিন স্পেসির নামে যৌন হয়রানীর অভিযোগ ওঠায় পরিচালক স্যার রিডলে স্কট তাকে বাদ দিয়ে প্লামারকে নিয়ে কাজের ঘোষণা দেন। যদিও স্পেসি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে সুযোগ পেয়ে ২০১২ তে অস্কার জেতা ৮৮ বছরের ক্রিস্টোফার প্লামার তার জাত আবার চিনিয়েছেন। মনোনয়ন বাগিয়ে নিয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার। এটা তার ক্যারিয়ারে অস্কারে তৃতীয়বারের মত সেরার মনোনয়ন পাওয়া।

এদিকে তিরস্কারময় বাছাই হিসেবে উঠে এসেছে ‘দ্য ডিজাস্টার আর্টিস্ট’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া জেমস ফ্রাঙ্কো’র নাম। যার নাম যৌন হয়রানীকারীর তালিকায় অভিযোগ হিসেবে উঠে এসেছে। তবে এ অভিযোগ তার পুরষ্কার প্রাপ্তিতে বড় বাঁধা হয়ে দাড়াতে পারে।

৯০তম অস্কারের পূর্ণ মনোনয়ন তালিকা-

ছবি: কল মি বাই ইউর নেম, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, গেট আউট, লেডি বার্ড, ফ্যান্টম থ্রেড, দ্য পোস্ট, দ্য শেপ অব ওয়াটার; থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

অভিনেতা: টিমোথি শালামে (কল মি বাই ইউর নেম), ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়েল কালুইয়া (গেট আউট), গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), ডেনজেল ওয়াশিংটন (রোমান জে ইসরায়েল, এস্ক)।

অভিনেত্রী: মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট), সারশা রোনান (লেডি বার্ড), মার্গট রবি (আই, টনিয়া), ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার)

পার্শ্ব-অভিনেতা: উইলেম ড্যাফো (দ্য ফ্লোরিডা প্রজেক্ট), উডি হ্যারেলসন (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), রিচার্ড জেনকিন্স (দ্য শেপ অব ওয়াটার), ক্রিস্টোফার প্লামার (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড), স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

পার্শ্ব-অভিনেত্রী: মেরি জে. ব্লিজ (মাডবাউন্ড), অ্যালিসন জেনি (আই, টনিয়া), লেসলি ম্যানভিল (ফ্যান্টম থ্রেড), লরি মেটকাফ (লেডি বার্ড), অক্টাভিয়া স্পেন্সার (দ্য শেপ অব ওয়াটার)

চলচ্চিত্র নির্মাতা: ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), জর্ডান পেলে (গেট আউট), গ্রেটা গারউইগ (লেডি বার্ড), পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড), গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)

চিত্রনাট্য (মৌলিক): দ্য বিগ সিক, গেট আউট, লেডি বার্ড, দ্য শেপ অব ওয়াটার, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কল মি বাই ইউর নেম, দ্য ডিজাস্টার আর্টিস্ট, লগ্যান, মলি’স গেম, মাডবাউন্ড

বিদেশি ভাষার চলচ্চিত্র: অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি), দ্য ইনসাল্ট (লেবানন), লাভলেস (রাশিয়া), অন বডি অ্যান্ড সৌল (হাঙ্গেরি), দ্য স্কয়ার (সুইডেন)।

অ্যানিমেটেড ছবি: দ্য বস বেবি, দ্য ব্রেডউইনার, কোকো, ফার্ডিন্যান্ড, লাভিং ভিনসেন্ট

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ডিয়ার বাস্কেটবল, গার্ডেন পার্টি, লু, নেগেটিভ স্পেস, রিভলটিং রাইমস

প্রামাণ্যচিত্র: অ্যাবাকাস, ফেসেস প্লেসেস, ইকারাস, লাস্ট মেন ইন আলেপ্পো, স্ট্রং আইল্যান্ড

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: এডিথ প্লাস এডি, হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫, হিরোইন, নাইফ স্কিলস, ট্রাফিক স্টপ

চিত্রগ্রহণ: ব্লেড রানার ২০৪৯, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, মাডবাউন্ড, দ্য শেপ অব ওয়াটার

রূপ ও চুলসজ্জা: ডার্কেস্ট আওয়ার, ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল, ওয়ান্ডার

মৌলিক সুর: ডানকার্ক, ফ্যান্টম থ্রেড, দ্য শেপ অব ওয়াটার, স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

মৌলিক গান: মাইটি রিভার (ম্যারি জে. ব্লিজ, ছবি: মাডবাউন্ড), দ্য মিস্টারি অব লাভ (সাফজ্যান স্টিভেন্স, ছবি: কল মি বাই ইউর নেম), রিমেম্বার মি (ক্রিস্টেন অ্যান্ডারসন লোপেজ ও রবার্ট লোপেজ, ছবি: কোকো), স্ট্যান্ড আপ ফর সামথিং (কমন, ডায়েন ওয়ারেন ও আন্ড্রা ডে, ছবি: মার্শাল), দিস ইজ মি (বেঞ্জি পাসেক ও জাস্টিন পল, ছবি: দ্য গ্রেটেস্ট শোম্যান)

সম্পাদনা: বেবি ড্রাইভার, ডানকার্ক; আই, টনিয়া; দ্য শেপ অব ওয়াটার, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

শিল্প নির্দেশনা: বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ব্লেড রানার ২০৪৯, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, দ্য শেপ অব ওয়াটার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ডিক্যাল্ব এলিমেন্টারি, দ্য ইলেভেন ও’ক্লক, মাই নিফিউ ইমেট, দ্য সাইলেন্ট চাইল্ড, ওয়াটু ওট/অল অব আস

শব্দ সম্পাদনা: বেবি ড্রাইভার, ব্লেড রানার ২০৪৯, ডানকার্ক, দ্য শেপ অব ওয়াটার, স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই

শব্দমিশ্রণ: বেবি ড্রাইভার, ব্লেড রানার ২০৪৯, ডানকার্ক, দ্য শেপ অব ওয়াটার, স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই

ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউডম টু, কং: স্কাল আইল্যান্ড, স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই, ওয়ার ফর প্লানেট অব দ্য এপস

পোশাক পরিকল্পনা: বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ডার্কেস্ট আওয়ার, ফ্যান্টম থ্রেড, দ্য শেপ অব ওয়াটার, ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬

হাওরে ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT