চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমকে দেওয়া আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ পূর্বাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

এশিয়া কাপে ঘুরে দাঁড়ানোর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান।

সাকিব এবং নুরুল হাসানকে পরপর দুই বলে ফিরিয়ে বাংলাদেশের রানের চাকা থমকে দিয়েছেন আমিরাত অধিনায়ক আমজাত জাভেদ। তাদের বিদায়ে এখন ক্রিজে আছেন মাহামুদউল্লাহ এবং মাশরাফি বিন মর্তুজা।

মিঠুন ফেরার দুই রান বাদেই প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। মোহাম্মদ নাভেদের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ বল খেলে তিনি সংগ্রহ করেন ৪ রান।

রোহান মুস্তফার দ্বিতীয় শিকার মোহম্মদ মিঠুন। ক্যারিয়ারের প্রথম টি২০ অর্ধশত থেকে হাত ছোঁয়া দূরত্বে(৪৭) স্টাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

উইকেটে থিতু হওয়া আগেই ফাহাদ তারিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির রহমান।  রোহান মুস্তাফার বলে ফেরার আগে মিঠুনের সঙ্গে ২৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। যদিও তার অবদান মাত্র ৬ রান।

Reneta

বিপজ্জনক হয়ে ওঠা সৌম্য সরকারকে ফিরিয়ে আমিরাতের প্রথম সাফল্য এনেদেন মোহম্মদ শাহাজাদ। শাহাজাদের ফুল লেন্থের বল তুলে মারতে গিয়ে আউট সাইড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৪ বল খেলে সৌম্য সংগ্রহ করেন ২৩ রান।

এশিয়ার কাপে ভারতের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও আজ জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ টাইগারদের সামনে।   টি২০ ফরমেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। কেননা আইসিসি’র সহযোগী দেশ নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, এমনকি হংকংয়ের বিপক্ষেও হারের ইতিহাস রয়েছে বাংলাদেশের।

আজকের ম্যাচে দু’দলই একাদশে এনেছে পরিবর্তন। ইমরুল কায়েসের জায়গায় টাইগার একাদশে এসেছেন নুরুল হাসান এবং কাদেরের পরিবর্তে অমিরাত একাদশে সুযোগ পেয়েছেন ফাহাদ তারিক।

অন্যদিকে কোয়ালিফাইং পর্বের তিন ম্যাচে দারুণ পারফর্ম করে অপরাজিত থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আমিরাতের জন্য ছিলো অভিজ্ঞতার সঙ্গে উঠতি শক্তির।

তাতে অভিজ্ঞতারই জয় হয়েছে। যেখানে ১২৯ রানের জবাবে মাত্র ১৪ রানে হেরেছে তারা। অবশ্য লঙ্কান ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে তারাও।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আরাফাত সানি এবং নুরুল হাসান সোহান।

আরব আমিরাত দল: রোহান মুস্তাফা, মুহাম্মদ কালিম, মোহাম্মদ শাহজাদ, সাইমান আনোয়ার, মুহাম্মদ উসমান, আমজাদ জাভেদ (অধিনায়ক), সাকলাইন হায়দার, মোহাম্মদ নাভেদ, আহমেদ রেজা, এসপি পাতিল ও ফাহাদ তারিক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT