চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চন্ডিছড়ির চা বাগানে হঠাৎ একদিন

জাহিদ রহমান জাহিদ রহমান
৮:১৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
মতামত
A A
Person sitting alone on a wooden viewing platform overlooking lush green hills. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ছেড়ে আশেপাশের লোকালয়ে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। এ কারণে নগরের ব্যস্ত মানুষেরা সুযোগ পেলেই বাইরে ছুটেন। একটু সতেজ হওয়ার জন্য চলে যান দূর-দূরান্তে। আসলেই ঢাকার বাইরে গেলে দ্রুত প্রকৃতির কাছে যাওয়া যায়। নির্মল আনন্দ হাতের মুঠোতে পাওয়া আর খুব কঠিন হয় না। ঢাকা মানেই সারাদিন যানজট। রাস্তায় গাড়ি আর গাড়ি। আর চারপাশের দেওয়ালগুলো চোখকে ভীষণ আটকে রাখে।

২৩ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকৃতির কাছে যাওয়ার তাড়নাটা একটু বেশি অনুভূত হয়। আর তাই সকালে হঠাৎ করেই স্ত্রী সূচি আর একমাত্র কন্যা অনন্তিকে নিয়ে হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হই। অভিপ্রায় হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি গাঁয়ের পাহাড়ে পাঁচ তারকা মানের ‘দ্যা প্যালেস’ রিসোর্ট দেখা। এই রিসোর্টের গল্প অনেক শুনেছি, যাওয়া হয়নি। সেই অভিপ্রায় ধরেই গাড়ি নিয়ে এগুতে থাকলাম। যাওয়ার পথে ভৈরবের জান্নাত হোটেলে নাস্তাও যেন এক অপূর্ব আনন্দ।

সিলেট জোনের সুহৃদ দুজন ডিআইজি আমাদের এই চলার পথে সবকিছু সমন্বয় করছেন। বেশ খানিকটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম সেই কাঙ্খিত ‘দ্যা প্যালেস’ রিসোর্টে। প্যালেসের প্রবেশদ্বারে যেতেই বুঝলাম এখানে চোখ ধাঁধানো অনেক কিছুই আছে। প্রায় ১৫০ একর জমিতে শুধু পাহাড়ি উঁচু উঁচু টিলা। টিলায় টিলায় ভবন। এখানে রয়েছে নানা প্রজাতির ৩০ হাজার গাছ। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এ পরিসরটুকু। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখি অসাধারণ ঝর্ণা। এরপর ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখলাম পুরো রিসোর্ট। সুন্দর করে সাজানো-গোছানো।

Banglabid

ডিএমপির ভুয়া পুলিশ স্টিকারসহ গাড়ি আটক করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এককথায় নয়নাভিয়াম। একটি পরিপূর্ণ রিসোর্টে যা আছে তার সবটুকুই যেনো দেখতে পেলাম। ঝুলন্ত ব্রীজটা যেন এই রিসোর্টে আরও বাড়তি আকর্ষণ। কিন্তু কপাল খারাপ। আগে থেকে বুকিং না দেওয়ায় এখানে থাকার কোনো সুযোগ হলো না। তবে দ্রুত যতটুকু দেখলাম তাতে পূর্ণ তৃপ্তি না পেলেও বুঝলাম-পরবর্তীতে একবার আসতেই হবে।

অগত্যা ‘দ্যা প্যালেস’ দেখে ওখান থেকে রওনা দিলাম হবিগঞ্জেই ‘ডানকান ব্রাদার্স’- এর চা বাগানের উদ্দেশে। পাহাড়বেষ্টিত বৃহত্তর সিলেট অঞ্চলে যে অসংখ্য চা বাগান রয়েছে এর মধ্যে ‘ডানকান ব্রাদার্স’-এর চা বাগান অন্যতম। এটি হবিগঞ্জ জেলার চুনারুঘাটের চন্ডীছড়িতে। এই চা বাগানের ম্যানেজার প্লাবন রায়। তার কাছেই ছুটে যাওয়া। গন্তব্যে পৌঁছাতে তিনিই আমাদের অভ্যর্থনা জানালেন। তার বাংলোতেই আমরা রাত্রিযাপন করি।

Reneta

আসলে চা বাগানে ঢুকলে মনটা অন্যরকম হয়ে পড়ে। সাজানো গোছানো সারিবদ্ধ চা বাগান। সব গাছ একই মাপের। সারিবদ্ধ গাছেন চারদিকে রোদ আর ছায়ার লুকোচুরি। মাঝে মাঝে ছায়াগাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাগানে ঢুকতেই সারিবদ্ধ চা গাছ দেখে মুগ্ধ না হয়ে পারলাম না।

বাগানে ঘোরাঘুরি করে ম্যানেজার প্লাবন রায়ের বাংলো বাড়িতে গেলাম। খুব সুন্দর বাংলো। ওখানে আপ্যায়ন করা হলো আমাদের। চা-নাস্তা খেলাম। আপ্যায়ন শেষে আমরা চায়ের ফ্যাক্টরিও দেখলাম। কাঁচা পাতা থেকে কীভাবে চা তৈরি হয় সেই পুরো প্রক্রিয়াটিই স্বচক্ষে দেখলাম।

বাগানে গিয়ে দেখি চা শ্রমিকরা নিরবে-নিভৃতে আপনমনে কাজ করছেন। পাতা তুলছেন কেউ কেউ। পাতা তোলার কাজ মেয়ে শ্রমিকরা বেশি করে থাকে। ওখানে পরিচয় হলো চা শ্রমিক দিপ্তীর সাথে। জানতে পারলাম ১৯ কেজি পাতা তোলার বিপরীতে চা শ্রমিকরা প্রতিদিন মজুরি হিসেবে পান ১২০ টাকা। এরপর বাড়তি তুলতে পারলে নিয়ম অনুযায়ী আরও বেশি টাকা পান।

ডিএমপির ভুয়া পুলিশ স্টিকারসহ গাড়ি আটক করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চা শ্রমিকদের জীবনযাপন নিয়ে অনেক কথা শুনেছি। তাদের মজুরি বৈষম্য নিয়ে অনেক আলোচনা হয়, আন্দোলন ধর্মঘটও হয়েছে। চা শ্রমিকরা চা বাগানে এই কাজ ছাড়া আর কিছুই জানে না। বাগানের পাশেই তাদের থাকার ব্যবস্থা আছে। ঘরসংসার, জীবন-জীবিকা তাদের চা বাগান ঘিরেই। দিপ্তীর সাথে কথা বলে আমারও মনে হয়েছে তাদের মজুরি বৈষম্যটা প্রকট। পারিশ্রমিকের তুলনায় ন্যায্য মজুরি তারা পান না। দিপ্তীর সাথে ছবিও তুললাম। সে খুব খুশি হলো। আলাপের একপর্যায়ে বললেন, ‘প্লাবন স্যার আমাকে চেনেন। মোবাইলে তোলা ছবি দেখাবেন স্যারকে। উনি ছবি দেখে খুব খুশি হবেন।’ দিপ্তীর কথা শুনে বললাম, ঠিক আছে। অবশ্যই দেখাবো।

এ কথা শুনে চা শ্রমিক দ্বিপ্তী খুব খুশি হলেন। চা বাগানে দিপ্তীদের মতো অনেক মেয়ে আছে, যারা শ্রমিক হিসেবে কাজ করে। এই শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আরও মনোযোগী হবে বলে আশাবাদী আমি।

ব্যস্ত জীবনে হঠাৎ ঘুরতে বের হওয়া বাড়তি আনন্দই বটে। স্বল্পসময়ে চা বাগান যতটুকু দেখলাম এই আনন্দটুকু অমলিন। অনেক অনেক ধন্যবাদ প্লাবন রায়কে। আতিথেয়তা আর ভালোবাসাটুকু হৃদয়ের মাঝে রাখলাম।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্যা প্যালেস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ আগামীকাল থেকে শুরু

পরবর্তী

বৃহস্পতিবার চরকিতে আসছে বছরের আলোচিত ছবি

পরবর্তী
রেহানা সিনেমার চরিত্রের এক নারী মুখের ছবি, গভীর চিন্তাভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার চরকিতে আসছে বছরের আলোচিত ছবি

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT