চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ সিলেট চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে রবিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২০
বিনোদন
A A
পুরনো ছবি:

পুরনো ছবি:

স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ প্রদানে আয়োজিত সিলেট চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরের পর্দা উঠছে রবিবার (৫ জুলাই, ২০২০)। দশ দিনব্যপী এই উৎসব চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০১৭ সাল থেকে নিয়মিত আয়োজন করছে সিলেট চলচ্চিত্র উৎসবের। তবে এবছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভার্চুয়ালি বা অনলাইন ভিত্তিক হচ্ছে এই আয়োজন।

রবিবার সন্ধ্যা ৭ টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিঠু চৌধুরী।

Banglabid

এবারের উৎসবে ১১২ টি দেশ থেকে ৩০৬১ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে নির্বাচিত ১০৯ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব বিশেষজ্ঞ প্রেমেন্দ্র মজুমদার।

জুরি বোর্ডে দায়িত্ব পালন করছেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, ওয়াহিদ ইবনে রেজা, মোক্তাদির ইবনে ছালাম, অভিনেতা মনোজ কুমার, বাংলাদেশী চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন জানান, দশ দিনব্যাপী উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নিবেন দেশ বিদেশের চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, লেখক, অভিনেতা ও অন্যান্য কলাকুশলীবৃন্দ।

Reneta

আলোচনা অনুষ্ঠানগুলোতে উৎসবের জুরি সদস্যদের পাশাপাশি অংশ নিবেন বাংলাদেশি নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ, নির্মাতা শামীম আখতার, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ভারতীয় নির্মাতা অর্ণব মিদ্যা, চলচ্চিত্র পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, ভারতীয় অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস, উর্মিলা মহন্ত, গায়িকা জুন চ্যাটার্জি, অভিনেতা সোহাম মজুমদার সহ বাংলাদেশ, ভারত, ইরান, তুরষ্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য, মিশর, ব্রাজিল, পাকিস্তান, বেলজিয়াম, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা থেকে ৪০ জন চলচ্চিত্র নির্মাতা।

বিশ্ব চলচ্চিত্র, বিভিন্ন দেশে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপট, মহামারী পরবর্তী চলচ্চিত্রের বিপণন ব্যবস্থা, নবাগত নির্মাতাদের চলচ্চিত্রের মানসম্মতা, চলচ্চিত্র সমালোচনার বর্তমান প্রেক্ষাপট, কৃষিখাতের উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টিতে চলচ্চিত্রের ভূমিকা সহ আরও নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফ শিশিরওয়াহিদ ইবনে রেজামনোজ কুমারলিড বিনোদনসিদ্ধার্থ মাইতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, শনাক্ত ৩১১৪

পরবর্তী

করোনাভাইরাস উপসর্গে খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের মৃত্যু

পরবর্তী
এম এ হক

করোনাভাইরাস উপসর্গে খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের মৃত্যু

বন্যা

যমুনার পানি আবার বাড়ছে, টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT